editor
প্রকাশিত: 9:06 PM, May 29, 2023
নির্বাচনী ইশতেহার পূরণে দক্ষিণ সুরমায় পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
সোমবার (২৯ মে) বিকাল ৫টায় পার্ক নির্মাণের জন্য দক্ষিণ সুরমা এলাকায় আন্দারটিলা নামের একটি জায়গা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি হাবিব বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ সুরমায় পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। আন্দারটিলার এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং প্রকৃতির পরিবেশে ঘেরা। এখানে একটি পার্ক হলে দক্ষিণ সুরমার মানুষের বিনোদনের একটি জায়গা হবে বিশেষ করে শিশু, নারী, পুরুষ ও বয়স্কদের সব সুবিধা থাকবে পার্কে। সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে উঠবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি দেশে কর্মসংস্থান ও প্রকৃতির সৌন্দর্য ঠিক রেখে বিভিন্ন জায়গায় মানুষের বিনোদনের জন্য করা হচ্ছে পার্ক। সেই ধারাবাহিকতায় আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ সুরমার প্রত্যেকটি ইউনিয়নে ছোট করে ৮টি পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। কারন আমাদের তরুণদের বিনোদনের জন্য পার্ক এবং খেলার মাঠ প্রয়োজন আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর রাজস্ব সার্কেল ভূমি সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা।
2 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
5 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
2 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
7 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
5 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
5 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
3 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
2 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং