editor
প্রকাশিত: 2:48 PM, May 30, 2023
ডিএসএস ডেস্ক :: মেমোরিয়াল ডে’র ছুটির সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় গোলাগুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন। মঙ্গলবার (৩০ মে) এনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আটটি রাজ্যের সমুদ্র সৈকত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোটর শো-তে এসব বন্দুক সহিংসতা ঘটেছে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ ৬০ বছর বয়সী বৃদ্ধও ছিলেন।
এনবিসি বলছে, বন্দুক সহিংসতার মধ্য দিয়ে সাপ্তাহিক ছুটি যেভাবে শুরু হয়েছিল, ঠিক সেভাবেই শেষ হয়েছে। সোমবার (২৯) সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় বন্দুকযুদ্ধে নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলেছে, দুটি গ্রুপের মধ্যে সহিংসতা দেখা যায়। সহিংসতায় আহত হয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে শিশুও ছিল।
পরে রাতে এক সংবাদ সম্মেলনে হলিউড পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেশি বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। একজন সন্দেহভাজন ব্যক্তির খোঁজ করা হয়েছে।
ছুটির শুরুতে বন্দুক সহিংসতার প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার বিকেলে। শিকাগো টেলিমুন্ডো এলাকায় নর্থ অ্যাভিনিউ বিচে দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শিকাগোর ঘটনায় কেউ নিহত হননি। তবে এর আগে শিকাগোতে সপ্তাহব্যাপী বন্দুকযুদ্ধে নিহত হয় আটজন। আহত হয় অন্তত ৩২ জন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন