editor

প্রকাশিত: 7:58 PM, December 26, 2022

আমি চাই না রাশিয়া-আমেরিকা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক: পররাষ্ট্রমন্ত্রী

আমি চাই না রাশিয়া-আমেরিকা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক: পররাষ্ট্রমন্ত্রী

ডিএসএস ডেস্ক :: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে আমেরিকা ও রাশিয়াসহ সব দেশকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমি চাই না, রাশিয়া বা আমেরিকা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। আমরা চাই, প্রত্যেক দেশ তাদের যে জেনেভা কনভেনশন আছে, তা মেনে চলবে। আমরা শক্তিশালী, স্বাধীন সার্বভৌম দেশ। এটা যেন সব দেশ মনে রাখে। এই ম্যাসেজ সব দেশের জন্য।’

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কোনো দেশেরই আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তারা তাদের বক্তব্য দেবেন, মতামত দেবেন। এ জন্য একটা রুলস অব অ্যাঙ্গেজমেন্ট আছে, প্রসিডিউর আছে। জেনেভা কনভেনশন আছে- কিভাবে অ্যাপ্রোচ করতে হয়।

‘কোনোভাবে যদি কোনো ইস্যু থাকে, তাহলে তারা আমাদের জানাবেন। থ্রু এ নরমাল প্রসেসে। আমরা নিশ্চয়ই আমাদের কোনো বন্ধুরাষ্ট্র থেকে কেউ কোনো প্রস্তাব দিলে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো।

‘আমাদের মনে আছে যখন ডিএসএ সম্পর্কে আমাদের বন্ধু দেশ আমেরিকা একটা প্রস্তাব দিয়েছিল, আমরা তখন এটা দ্রুত যাচাই-বাছাই করে এর যতগুলো রং অ্যাপ্রিকিয়েশন, ডিফেক্টিভ অ্যাবিউস ছিল- আমরা তা বন্ধ করে দিয়েছি। সুতারাং আমরা ভেরি সেনসেটিভ।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যদি ভালো কোনো প্রস্তাব নিয়ে আসে আমরা তা সিরিয়াসলি গ্রহণ করবো। তবে আমি বলতে চাই- এদেশের গণতন্ত্র, বিচার ব্যাবস্থা, মানবাধিকার এসব নিয়ে বেশি পরামর্শ বা মাতব্বরি করার কোনো সুযোগ নাই।

‘কারণ আমরা একমাত্র দেশ পৃথিবীতে- যার ৩০ লাখ লোক রক্ত দিয়েছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও মানবিকতাকে প্রতিষ্ঠা করতে। গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়, তখনই আমরা যুদ্ধে যাই। তাই গণতন্ত্র আমাদের মজ্জার মধ্যে। রক্তের কনায়। ‘আওয়ামী লীগ সরকার প্রতিবারই ক্ষমতায় এসেছে, নির্বাচন করে। ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিল নির্বাচনে জিতে। আবার ২০০১ সালে ক্ষমতা ত্যাগ করে নির্বাচনে হেরে গিয়ে।’

ডিএসএস/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের