editor
প্রকাশিত: 3:18 PM, May 31, 2023
শিক্ষা প্রসারের স্বীকৃতি স্বরূপ “মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৩” পেলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
কমিটি ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (সিপিডিআর) এবং সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল এর যৌথ উদ্যোগে “ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব” আগামী মঙ্গলবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় রথীন্দ্র মঞ্চ, জোঁড়াসাকো ঠাকুরবাড়ি, কলকাতা এবং ভারতে অনুষ্ঠিত হবে।
এতে দুই বাংলার জুরি বোর্ড কর্তৃক বরেণ্য ব্যক্তিদের “মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড” প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, বিধায়ক, বিচারপতি সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও মিডিয়া ব্যক্তিবর্গ।
অধ্যক্ষ ফয়জুল হক “মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড” পাওয়ায় মহান আল্লাহ তায়ালার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং জুরি বোর্ডকে অনেক অনেক ধন্যবাদ জানান।
তিনি বলেন, এ প্রাপ্তি আমার দায়বদ্ধতার জায়গা ও পরিধিকে আরো বিস্তৃত করে দিলো। আমি বিশ্বাস করি বিশ্বায়নের পৃথিবীতে মানবকল্যাণের মূখ্য মাধ্যম হলো চিন্তার মুক্তবিকাশ ও সুশিক্ষার অগ্রযাত্রা। এ জয়যাত্রায় আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।
শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য ভারতের পাহাড়িকা সাহিত্য সভা দার্জিলিং, পশ্চিমবঙ্গ, “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস অ্যাওয়ার্ড ২০২৩” কর্তৃক লাভ করেন তিনি। সাউথ এশিয়া কালচারাল কাউন্সিলের উদ্যোগে প্রবর্তিত সাউথ এশিয়া গোল্ডেন পীস অ্যাওয়ার্ড ২০২৩ এর প্রদান করা হয়। ফয়জুল হক অতি সম্প্রতি নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি কর্তৃক প্রবর্তিত “নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড-২০২৩” এ ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি গত বছর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম কর্তৃক আয়োজিত “এশিয়ান এডুকেশন সামিটে” ভারত সরকারের আমন্ত্রণে ডেলিগেট হিসেবে অংশ নিয়েছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন