editor
প্রকাশিত: 4:45 PM, May 31, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী কে সমর্থন জানিয়েছেন সিলেটের ১৪ দলের নেতৃবৃন্দ।
বুধবার (৩১ মে) দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে আয়োজিত ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় ১৪ দলের নেতৃবৃন্দ তাদের এ সিদ্ধান্তের কথা জানান।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
মতিবিনিময় সভায় ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, দীন বন্ধু পাল,মাহমুদ চৌধুরী, মোঃ জুনেদুর রহমান, মোঃ আরিফ মিয়া, মো: মারুফ আহমদ, সিকন্দর আলী, ইসমত ইবনে ইসহাক, সত্য রঞ্জন দাস, শহিদুর রহমান, ইফতেখার আহমদ, ব্রজ গোপাল চৌধুরী, শ্রী নিবাস চক্রবর্তী, মোশাহিদ আহমদসহ নেতৃবৃন্দ। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর ঐক্যকে গুরুত্ব দেয়। সিলেটে আওয়ামী লীগ অতীতের যেকোন সময়ের তুলানায় এখন আরো বেশি ঐক্যবদ্ধ। আমরা মনেকরি ১৪ দলের সমর্থন আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করবে।
জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ বলেন, আজ আমরা আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সমর্থন জানালাম। আমরা ১৪ দলের প্রত্যেক নেতা কর্মী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে আছি এবং নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শ ও সমর্থন নিয়ে সিলেট নগরকে আমি একটি আধুনিক ও অগ্রসর নগরে পরিণত করতে চাই।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন