editor
প্রকাশিত: 11:21 AM, June 1, 2023
ডিএসএস ডেস্ক :: বিশ্বখ্যাত নারী ঔপন্যাসিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আমা আতা আইদু মৃত্যুবরণ করেছেন। ঘানার স্বনামধন্য এই নারীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।
বুধবার (৩১ মে) এক বিবৃতিতে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর: আল জাজিরা
কোয়ামেনা এসসান্দোহ আইদু নামে তার পরিবারের এক সদস্যের সই করা বিবৃতিতে জানানো হয়, গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সবার প্রিয় লেখক আমা আতা আইদু বুধবার ভোরে মারা গেছেন। কিছুদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।
মধ্য ঘানার একটি গ্রামে ১৯৪২ সালে জন্মগ্রহণ করেছেন আইদু। ১৫ বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন। তিনি ঘানা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফেলোশিপ অর্জন করেন। সেখান থেকে ফিরে এসে আইদু ঘানা বিশ্ববিদ্যালয়ে তিন বছর শিক্ষকতাও করেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কেনিয়াতেও শিক্ষকতা করেলেন। এছাড়া ১৯৮২-৮৩ সালে ঘানা সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন।
লেখালেখির শুরুতে ১৯৬৫ সালে ‘দ্য ডিলেম্যা অব এ ঘোস্ট’ একটি নাটক রচনা করেন। নাটকটি রচনার জন্য পুরস্কৃত হন তিনি। এ নাটকের মধ্যে দিয়ে তিনি মহাদেশের জনপ্রিয় লেখক হিসেবে পরিচিত লাভ করেন। তার প্রথম উপন্যাস ‘আওয়ার সিস্টার কিলিজয়’ বা ‘রিফ্লেকশন্স ফ্রম এ ব্ল্যাক-আইড স্ক্যুইন্ট’। যা ১৯৬৬ সালে প্রকাশিত হয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন