editor
প্রকাশিত: 4:03 PM, June 1, 2023
প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করলেন সিলেটের তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক জাবের হোসেন। সরকার নিবন্ধিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিদিন-এ গত ১১ মে ২০২৩ইং তারিখ ‘‘সিলেটে ছিনতাইকালে হাতেনাতে আটক দুই ছিনতাইকারী” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়ে। এ সংবাদের সাথে ভিন্নমত পোষণ করলেন সিলেটের তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক জাবের হোসেন। তিনি দাবী করেন, প্রকাশিত সংবাদটি সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেমূলক।
১০ মে ২০২৩ইং সময় রাত দেড়টার সময় প্রকৃত ঘটনাটি আড়াল করতে সংঘবদ্ধ একটি চোরাকারবারি চক্র সংশ্লিষ্ট রিপোর্টারকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি করিয়েছে। আর এই তথ্যটি তাৎক্ষণিক যাচাই-বাচাই না করে এই সংবাদটি পোর্টালে আপলোড করা হয়েছে। এতে আমার এবং আমার পরিবারে মান সম্মান ক্ষুন্ন হয়েছে। আমার দীর্ঘদিনের ব্যবসায়ীক সুনাম নষ্ট হয়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠতে পারবো কি-না জানি না।
যেকোনও ঘটনা-দূর্ঘটনার তথ্য সংবাদকর্মীকে যে কেউই দিতে পারে। সেটি সত্য হোক, কিংবা মিথ্যা হোক। তখন প্রাপ্ত তথ্যটি ওই সংবাদকর্মী যাচাই-বাচাই, অর্থাৎ ক্রস-ম্যাচিং করবেন। এটাই সাংবাদিকতার ইথিক্স বা পেশাদারিত্ব বলে আমি মনে করি।
আমি জাবের হোসেন দীর্ঘ ১৫ বছর যাবৎ সিলেট নগরীর স্বনামধন্য করিম উল্লাহ মার্কেটে অত্যান্ত সুনামের সাথে ব্যবসা করে আসছি। অত্র মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করি। এছাড়া ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন সিলেট চেম্বার অব কমার্সের সদস্যও। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছি।
গত ১০-০৫-২০২৩ তারিখ আমার অসুস্থ ছোট ভাইকে দেখতে নগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাই। রাত অনুমান দেড়টার দিকে বাসায় ফিরে যেতে হাসপাতাল থেকে বেরিয়া যাই। এ সময় আমার সাথে আরো চারজন আত্মীয় ছিলেন। রাত বেশি হয়ে যাওয়ায় আমার প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১৫-৫১৭২) যোগে তাদেরকে বাসা পৌছে দিতে হাসপাতাল থেকে রওয়া দেই। পথিমধ্যে নগরীর মীরাবাজার দাদা পীরের মাজারের সামনে দুই আত্মীয়কে নামিয়ে দিয়ে প্রাইভেটকারটি নাইওয়রপুলের দিকে ঘুরাচ্ছিলাম। এ সময় দ্রুত গতির একটি ডিআই পিকআপ গাড়ি আমার প্রাইভেটকারের পিছনে শোজোরে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। তৎক্ষণিক আমি গাড়িতে নামিয়ে দেখি গাড়ির পেছনের অংশ ভেঙে গেছে। এরপর ওই ডিআই পিকআপ গাড়ির পিছু নিয়ে নাইওয়রপুল পয়েন্টের কাছে গিয়ে আটকাই। আমার গাড়ি থেকে নামার আগে ফের পিকআপ চালক গাড়ি নিয়ে পালিয়ে যেতে চাইলে ফের কারের পিছনে ধাক্কা দেয়। তখন আমার সাথে থাকা ছোটভাই পিকআপ চালককে রাগ করে থাপ্পড় দেয়। এর মিনিট পাঁচএকের মধ্যে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাস্থলে চলে আসেন। আমি ওসি সাহেবকে ঘটনাটি বিস্তারিত বলতে চাইলে তিনি কোন কথা না শুনেই আমাকে ও আমার ছোট ভাইকে প্রাইভেটকারসহ থানা নিয়ে যান। কিন্তু ওই পিকআপ গাড়ির চালককে থানায় নিয়ে আসেন নি। এরপর থানা এসে জানতে পারলাম ওই অনটেস্ট ডিআই পিকআপ গাড়িতে ছিলো ভারতীয় চোরই চিনি’র বস্তা। শুরু হলো ওসি সাহেবের নাটকিয়াতা। তিনি চোরাকারবারিদের পক্ষ নিয়ে সড়ক দূর্ঘটনাটি ছিনতাইয়ের ঘটনার নাটক সাজালেন। এরপর আমরা নিরপরাধ ব্যক্তিদের বানানো হলো ছিনতাইকারী। আমাদের নামে ছিনতাই মামলা হলো। আসামি করা হলো দু’জনকে। এজাহারে প্রকৃত ঘটনাটিকে আড়াল করা হয়। জব্দ তালিকায় ডিআই পিকআপ অন-টেস্ট গাড়িটি মানালেন “ট্রাক”। আর যে রেজিস্টেশন নাম্বরটি (সিলেট-ন-১১-১৩১৫) দিয়েছেন সেটি মনগড়া। এছাড়া ওই ডিআই পিকআপে থাকা ভারতীয় অবৈধ চিনি জব্দ তালিকায় উল্লেখ করা হয়নি। অপরদিকে দূর্ঘটনার শিকার আমার গাড়িটি থানায় নিলেও জব্দ তালিকায় গাড়ি কথা উল্লেখ করা হয়নি। এছাড়া সবচেয়ে বেশি অবাক হওয়ার বিষয় হলো- জব্দ তালিকায় অন-টেস্ট ডিআই পিকআপ গাড়িকে ট্রাক বানিয়ে যে রেজিস্টেশন নাম্বার উল্লেখ করা হয়েছে- সে ট্রাকটি কোতোয়ালি থানা চত্ত্বরে নেই। সরেজমিনে গিয়ে কিংবা কোন মাধ্যমে খোঁজ নিলেই আপনার এর সত্যতা পাবেন। এতেই বোঝা যাচ্ছে ঘটনাটি সম্পন্ন মিথ্যা, সাজানো ও উদ্দেশ্যমূলক।
এ দিকে দীর্ঘ ১৮ দিন মিথ্যা মামলায় কারাবাসের পর আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে আসি। এরপর থানা থেকে আমাদের মোবাইল ফোন ও আমার প্রাইভেটকারটি আনতে মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করি। এরপর থানায় গিয়ে মোবাইল ও প্রাইভেটকার আইনীবিধি মেনে আনতে চাইলে পুলিশ কর্মকর্তা শুরু করেন নানা ছলচাতুরী। একপর্যায়ে মোবাইল ফোন দিলেও প্রাইভেটকার দেননি। না দেওয়ার কারণ জানতে চাইলেও কোন সদুত্তর দেয়নি তারা।
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১