editor
প্রকাশিত: 8:00 PM, June 2, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত মেয়র প্রার্থী আনোয়রুজ্জামান সহধর্মিনী হলি চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের নারী সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী আনোয়রুজ্জামান চৌধুরীকে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী করলে সিলেটের নারী সমাজের কল্যাণে তিনি কাজ করে যাবেন।
তিনি আরো বলেন, নারী সমাজের অগ্রগতি দেশের উন্নতির সুপান। তাদের সঠিকভাবে পরিচালিত করা গেলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি শুক্রবার (২ জুন) সকালে নগরীর ফাজিলচিস্ত ১নং ওয়ার্ডে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজরা চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য সুসমিতা সুলতানা রুহি, যুক্তরাজ্য মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক জাবেদ চৌধুরী।
ওয়ার্ড ছাত্রলীগের মধ্যে উপস্থিত ছিলেন সালমান ফারসি, কাদের কিবরিয়া, শিমুল আহমেদ, অভি ফরহাদ, রুহুল আমিন, রুম্মন, ফরহাদ আহমেদ, মাহফুজ, মাহিন আলি, রাতুল, মাহিন প্রমুখ।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন