editor
প্রকাশিত: 2:40 PM, June 3, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে আমি নগর ভবনকে পরিচালিত করতে চাই। নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণ সাধিত হয় এমন কার্যক্রম পরিচালনায় যদি কোন বাধা আসে তা আমি কঠোর হস্থে দমন করবো।
তিনি শনিবার (৩ জুন) দুপুর ১২টায় নগরীর লালবাজার এলাকায় ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ও ভোটারদের উদ্দেশ্যে প্রতিক্রিয়া ব্যক্তকালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় আমার নেতাকর্মীদের উপর সরকারদলীয় প্রার্থীর সমর্থকরা হামলা চালাচ্ছে, পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে, আমি এর প্রতিকার চাই। নির্বাচন কমিশন অফিসে সরকারদলীয় প্রার্থীর অব্যাহত আচরণবিধি লঙ্গনের অভিযোগ জানানো হলেও কোন সুরাহা হয়নি। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। যদি কোন ষড়যন্ত্র না হয় তবে ২১ জুনের নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে সরকারের উচিৎ দ্রব্যমূল্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসা।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এই নগরীকে মাস্টার প্লানের মাধ্যমে একটি নান্দনিক নগরীতে রূপান্তরিত করতে চাই। আমার বিশ্বাস সিলেট নগরীর মানুষ আগামী ২১ জুনের সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের মূল্যবান রায় প্রদান করে আমাকে নগরবাসীর একজন খেদমতগার হিসেবে নির্বাচিত করবেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন