editor
প্রকাশিত: 11:51 AM, June 4, 2023
ডিএসএস ডেস্ক :: তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাজধানী আঙ্কারার কানকায়া প্রেসিডেন্সিয়াল প্যালেসে তুর্কির নতুন মন্ত্রিসভা উন্মোচন করেন তিনি।
এরদোয়ান শনিবার (৩ জুন) সাবেক উপ-প্রধানমন্ত্রী সেভদেত ইলমাজকে তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
১৭ জন মন্ত্রী নিয়ে তুরস্কের নতুন মন্ত্রিসভার গঠন করা হয়েছে। এতে প্রায় সবই নতুন মুখ যুক্ত করেছেন এরদোয়ান। শুধুমাত্র স্বাস্থ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেননি।
এর আগে শনিবার (৩ জুন) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর মাধ্যমে ২০ বছরের শাসনকে আরও পাঁচ বছরের জন্য প্রসারিত করবেন ৬৯ বছর বয়সী এরদোয়ান।
শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের ৭৮টি দেশের প্রতিনিধি। এর মধ্যে ২১টি দেশের রাষ্ট্রপ্রধান ও ১৩টি দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতারা ছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন