editor
প্রকাশিত: 11:22 AM, June 6, 2023
ডিএসএস ডেস্ক :: ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থলে এখনও পড়ে আছে বিধ্বস্ত করমণ্ডল এক্সপ্রেসের বগি। ঘটনাস্থল ঘিরে এখনও হাহাকার আর কান্নার রোল। প্রিয় মানুষকে খুঁজে ফিরছেন আত্মীয়-স্বজনরা।
এরই মধ্যে ভারতের রেল কর্তৃপক্ষ মঙ্গলবার (৬ জুন) জানিয়েছে, ১০১টি মরদেহ এখনও মর্গে পড়ে আছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহগুলো একাধিক মর্গে রাখা হয়েছে।
পূর্ব মধ্য রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রিনকেশ রায় সাংবাদিকদের বলেছেন, এ দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে। ১১০০ মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ৯০০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
যে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি সেগুলোর বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ উদ্বেগে আছে। এতগুলো দেহ একসঙ্গে রাখা কঠিন বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে, আত্মীয়দের খুঁজতে অনেক মানুষ প্রতিদিন হাসপাতালে ভিড় জমাচ্ছেন। বিএমসি হাসপাতালে ১৯৩টি মরদেহ রাখা আছে। এর মধ্যে মাত্র ৮০টির পরিচয় শনাক্ত হয়েছে। ৫৫টি দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন