editor
প্রকাশিত: 2:32 PM, June 6, 2023
জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন বলেছেন, যোগ্য প্রার্থী নজরুল ইসলাম বাবুল মেয়র নির্বাচিত হলে এই নগরীর মানুষের দূর্ভোগ লাঘবে কাজ করবেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে লাঙ্গলের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। এই নগরবাসী পরিবর্তন চায়।
তিনি মঙ্গলবার (৬ জুন) দুপুর ১২টায় নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটিতে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল এর লাঙ্গল প্রতীকের সমর্থনে কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনী পরিবেশ ভালো। যদি এই অবস্থা থাকে তাহলে লাঙ্গলের বিজয় নিশ্চিত। তিনি আরো বলেন, যারা দলের ভেতরে থেকে দলের শৃঙ্খলা বিরোধী কাজ করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি আগামী ২১ জুনের নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নজরুল ইসলাম বাবুলকে মেয়র নির্বাচিত করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন