editor
প্রকাশিত: 6:52 PM, June 6, 2023
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ, সুস্থ মন অভিষ্ট লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করে যেতে শক্তি যোগায়। শিক্ষার্থীদের সব ধরনের খেলাধুলার সুযোগ নিশ্চিত করার জন্য মঙ্গলবার (৬ জুন) বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সিলেটের স্বনামধন্য ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রায় দুই একর আয়তন বিশিষ্ট এক বিশাল খেলার মাঠ উদ্বোধন করা হয়।
১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া, মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ও এস পি (বার), এস জি পি, এন ডি সি, পি এস সি, এম ফিল এর পক্ষে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান বাংলাদেশ সেনাবাহিনীর ৫২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মফিজুল ইসলাম রাশেদ, এ এফ ডব্লিউ সি, পি এস সি, মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সিনিয়র শিক্ষক শাহেদ আহমেদের সঞ্চালনায় সকাল ১০টায় প্রথমে ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে নতুন মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান লে কর্ণেল মো. আরিফ মাহমুদ, পি এস সি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ শাহানা আহমেদ চৌধুরী, মাঠ উদ্বোধন কমিটির আহবায়ক সহকারী শিক্ষক রুহুল আমিনসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
চেয়ারম্যান মহোদয় মাঠে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ খেলার মাঠ। খেলাধুলা ছাড়াও সমাবেশ আয়োজন ও শ্রেণিকক্ষের বাইরে পাঠদানের জন্য প্রয়োজন হয় একটি সুন্দর মাঠের। তিনি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকার বিষয়ে সবিশেষ গুরুত্বারোপ করেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে স্কুল ও কলেজ দলের মধ্যে প্রীতি ফুটবল এবং হ্যান্ডবল খেলার শুভ সূচনা করেন। এ উপলক্ষে প্রতিষ্ঠানের নতুন মাঠকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন