editor
প্রকাশিত: 11:32 AM, June 8, 2023
ডিএসএস ডেস্ক :: পাকিস্তানের ফেডারেল ও প্রাদেশিক সরকার সর্বসম্মতিক্রমে দেশজুড়ে রাত ৮টায় মার্কেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি সংরক্ষণের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।
জিও নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
ইকবাল বলেন, সিন্ধ, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেন। বেলুচিস্তানের পরিকল্পনামন্ত্রী প্রাদেশিক সরকারের প্রতিনিধিত্ব করেন।
তিনি বলেন, এই উদ্যোগ বছরে প্রায় এক বিলিয়ন ডলার বাঁচাতে পারে। রাত ৮টায় মার্কেট বন্ধের সিদ্ধান্ত ১ জুলাই থেকে কার্যকর হবে।
তিনি আরও বলেন, প্রাদেশিক সরকারের প্রতিনিধিরা এনইসি বৈঠকে থেকে তারা মূল্যবান সম্পদ সংরক্ষণের জন্য এটি বাস্তবায়নের পরামর্শ দেন।
ইকবাল বলেন, পাকিস্তানের জন্য জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সরকার জীবাশ্ম জালানি, আমদানি করা তেলের ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানি সংরক্ষণে নজর দেবে।
এর আগে, জানুয়ারিতে ফেডারেল সরকার নতুন জ্বালানি সংরক্ষণ পরিকল্পনার অধীনে রাত সাড়ে ৮টায় মার্কেট বন্ধের বিষয়টিতে অনুমোদন দিয়েছিল।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন