editor
প্রকাশিত: 4:21 PM, June 8, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং সিলেট সিটিকে স্মার্ট নগরী গড়ে তুলার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিন।
তিনি আরো বলেন, নারীর উন্নয়ন ছাড়া একটি সমাজ কখনোই এগোতে পারে না। কারণ, সমাজের অর্ধেক নারী। আর যদি নারীরা নিজেদের সমানভাবে গড়ে তুলতে না পারে, তবে এই সমাজ কীভাবে গড়ে উঠবে। প্রধানমন্ত্রী জননেত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার নারী সমাজকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। সরকার গঠনের পর আওয়ামী লীগ নারীদের উদ্যোক্তা করার পাশাপাশি তাদের জন্য নানা ধরনের সুযোগ সৃষ্টি করেছে, যাতে তারা সাহসিকতার সঙ্গে সমাজে তাদের স্থান করে নিতে পারে। সরকার সব সময় দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে চায়। আর এজন্যই সরকার নারী শিক্ষা ও তাদের কর্মসংস্থানকে প্রাধান্য দিচ্ছে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টায় জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার শাখার চেয়ারম্যান মিসেস হেলেন আহমদ এর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন নির্বচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার সমর্থনে মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে পেশাজীবী ও তৃণমূল নারী কর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসেস হেলেন আহমেদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী মিসেস হলি চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সি ডি সি টাউন ফেডারেশনের সভাপতি মিনা বেগম, সেক্রেটারি তসলিমা, মহিলা সংস্থার প্রশিক্ষক সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগের সেক্রেটারি হিমু, মহানগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতিক, বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শহীদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সিডিসি বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ তৃণমূল কর্মীবৃন্দ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন