editor
প্রকাশিত: 5:43 PM, June 8, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, এই নগরের প্রতিটি মানুষ আমার আত্মার আত্মীয়। আমি অনেক আশা নিয়ে আপনাদের পাশে এসেছি। আমাকে এই নগরীর একজন খাদেম হিসেবে আগামী ২১ জুনের নির্বাচনে মেয়র নির্বাচিত করুন। আমি কথা দিচ্ছি আপনারা আমাকে যখনই ডাকবেন, কাছে পাবেন।
তিনি আরো বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সেই সংবাদপত্রকে আপনারা যারা মানুষের কাছে নিয়ে যান, আমি তাদেরই একজন। সেই দাবীতে আপনাদের কাছে আমার আকুল আবেদন আমাকে একটিবারের মতো এই নগরের একজন সেবক হিসেবে নির্বাচিত করুন।
তিনি বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২টায় নগরীর মীরাবাজারস্থ একটি হোটেলে সিলেট মহানগর সংবাদপত্র হকার সমবায় সমিতির সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি সমিতির সদস্যদের দাবীর পরিপ্রেক্ষিতে বলেন, আপনাদের যত দাবী-দাওয়া আছে তা আমি নির্বাচিত হই বা না হই, পূরণ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি জানি আপনাদের অনেক কষ্ট, সেটা আমার মনের মধ্যে রেখে বাস্তবায়নের চেষ্টা করবো।
সিলেট মহানগর সংবাদপত্র হকার সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ।
সমিতির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন এর পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আব্দুস সালাম, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, সদস্য শফিক আহমদ প্রমুখ। অনুষ্ঠানে মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নেতবৃন্দ।
এদিকে দুপুর ১২টায় মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল নগরীর জিন্দাবাজার থেকে বন্দরবাজারের বিভিন্ন মার্কেট ও বিপনী বিতানে ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন। তিনি গণসংযোগকালে আগামী ২১ জুনের নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করার আহবান জানান। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন