editor
প্রকাশিত: 5:21 PM, June 9, 2023
জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে। ধাক্কা দিলেই পড়ে যাবে, তাই এই সরকারের পছন্দের কোন প্রার্থীকেই জনগণ নির্বাচিত করবে না। যা গাজীপুরেই প্রমানিত হয়েছে। তাই লাঙ্গনের কোন বিকল্প নেই। জনগণ আগামী ২১ জুনের নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলকেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস।
তিনি বৃহস্পতিবার (৮ জুন) রাতে নগরীর টুকেরবাজারে ৩৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল এর লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল তাঁর বক্তব্যে বলেন, বিগত দুই দশক আপনারা দেশের দুটি বড় রাজনৈতিক দলের মেয়রগণকে দেখেছেন। তারা নগরীর মানুষের কল্যাণে কি করেছেন, তা আপনারাই অবগত আছেন। উন্নয়নের নামে হরিলুট হয়েছে, যে উন্নয়ন হয়েছে তা শুধু লোক দেখানো ছিলো। আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরীর সম্প্রসারিত ১৫টি ওয়ার্ড সহ ৪২টি ওয়ার্ডকে নান্দনিক নগরীতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমি জানি সম্প্রসারিত ওয়ার্ডগুলো অনেক অবহেলিত রয়েছে। সেগুলোর উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল রিপনের সভাপতিত্বে ও সাবেদ হোসেন এর পরিচানায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহিদ লস্কর বশির, হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি একরামুল আজিজ, ইসলামী ঐক্যজোট সিলেট শাখার সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য আশিক মিয়া, জাপা সিলেট জেলার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহীন, সেবুল আহমদ তালুকদার, মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুস সালাম চৌধুরী, ফয়জুল মিয়া, নূরুদ্দিন, আলী হোসেন, আব্দুল হান্নান রুমন, নূর মিয়া প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন