editor
প্রকাশিত: 5:08 PM, June 11, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যর্থ হয়েছে। প্রতিনিয়ত অন্যান্য প্রার্থীগণ আচরণবিধি লঙ্গন করেই চলেছেন। কিন্তু নির্বাচন কমিশনের কোন ভ্রুক্ষেপ নেই। আমি বার বার অভিযোগ করা সত্ত্বেও কোন সদুত্তর পাইনি। ফলে আমি নির্বাচন নিয়ে শংকিত আছি। তারপরও আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই নগরবাসী আমাকে ভালোবাসেন, তারা আমাকে আগামী ২১ জুনের নির্বাচনে তাদের আমানত দিয়ে মেয়র নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
তিনি রবিবার (১১ জুন) বিকেলে নগরীর ৯নং ওয়ার্ডের এতিম স্কুল রোডের সিটি আবাসিক এলাকা, বৃহত্তর বাগবাড়ির নরশিং টিলা সহ অন্যান্য পাড়া মহল্লায় গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত মন্তব্য করেন।
তিনি সাংবাদিকদের অপর প্রশ্নের উত্তরে বলেন, আমি পেশীশক্তি প্রদর্শণে বিশ্বাসী নই, জনগণই সকল ক্ষমতার উৎস। এই নগরবাসী আমাকে তাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবেন বলে আমার বিশ্বাস।
গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুল এর সাথে জাতীয় পার্টির স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন