editor
প্রকাশিত: 7:14 PM, June 11, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আইনী জটিলতা কাটিয়ে প্রচারণায় নেমেছেন মেয়র পদপ্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
হরিণ প্রতীকের সমর্থনে তিনি রবিবার (১১ জুন) বিকেলে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, সুরমা মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন।
এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, আমি এই নগরীকে একটি আধুনিক নগরী হিসেবে গঠনে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবো। নগরীর যানজট নিরসনে বিমান বন্দর থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় হয়ে দক্ষিণ সুরমা কদমতলী পর্যন্ত মেট্টোরেল চালু করবো। পর্যায়ক্রমে তা আরো বিস্তৃতি লাভ করবে। এতে করে নগরীর দীর্ঘদিনের ভোগান্তির কারণ যানজট নিরসন হবে বলে আমার বিশ্বাস। এছাড়াও তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমার প্রার্থীতা নিয়ে জটিলতা হওয়ার কারণে প্রচারণায় নামতে দেরি হয়েছে। তারপরও আমার বিশ্বাস এই নগরবাসী হরিণ প্রতীকে আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়ে আমাকে মেয়র পদে জয়যুক্ত করবেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি নগরবাসীর আমানত সুরক্ষায় কাজ করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন এবং নগরীর সার্বিক উন্নয়নে অবদান রাখায় সচেষ্ট থাকবেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা মো. শাহজাহান, আব্দুল কুদ্দুস, আবুল হাসনাত শামীম, বাবু মেহববু প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন