editor
প্রকাশিত: 3:11 PM, June 12, 2023
সিলেট সিটি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদ প্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নির্বাচিত হলে সিলেট হবে একটি আধুনিক স্মার্ট সিটি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সবুজ ও পরিছন্ন নগরী উপহার দিবো। সন্ত্রাসী ও ভূমি দেখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পবিত্র নগরীর উন্নয়নের জন্য যে আমানত আমার উপর ন্যস্ত করেছেন আমি আমার জীবন দিয়ে হলেও তা রক্ষা করবো। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মুল্যবান ভোট দিয়ে নৌকা প্রতিককে জয় যুক্ত করুন। আমি আপনাদের ভোটে অমর্যাদা করবো না।
রোববার (১১ জুন) রাতে নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে নির্বাচনী পথসভায় এ কথাগুলো বলেন।
জেলা আওয়ামীলীগের সহসভাতি এডভোকেট শাহ মশাহিদ আলীর সভাপতিত্বে এবং একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট জেলার সাধারন সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মোস্তাক আহমদ পলাশের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ফয়জুর আনোয়ার আলাওর, নরুল ইসলাম পুতুল, মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক তপনমিত্র,ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দীন মানিক, মহানগরের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর কাদির এলিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুবের খান, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন সেলিম, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আলিমুজ্জামান, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, খসরুজ্জামান খসরু, কুতুব উদ্দীন, সেজুয়ান আহমদ, আলকাছ মিয়া, ফজলুর রহমান, আব্দুল মুকিত, আব্দুস সালাম ফারুক, মাহবুব আহমদ, যুক্তরাজ্য যুবলীগ নেতা এমদাদুর রহমান ফরহাদ, জামাল খান, সফিকুল ইসলাম চৌধুরী মুকুল, এনামুল হক এনাম জেলা আওয়ামীলীগের সদস্য আব্দাল মিয়া, এডভোকেট এমাদাদ আহমদ, সাইফুল আলম রুহেল, জগলু চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য নুরুল ইসলাম, মহানগর আওয়ামীলীগ নেত্রী হেনা বেগম, জেলা পরিষদ সদস্য এ. জেড রওশন জেবীন (রুবা), ছাত্রলীগ জেলার সাধারণ সম্পাদক রাহেল সিরাজ মহানগরের সাধারন সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন