editor
প্রকাশিত: 4:14 PM, June 13, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, চারিদিকে লাঙ্গলের জোয়ার দেখে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি জেল, জুলুম, নির্যাতন, গুম, খুনে ভয় পাই না। মহান রাব্বুল আলামীন আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ২১ জুনের নির্বাচনে লাঙ্গলের বিজয় হবেই।
তিনি মঙ্গলবার (১৩ জুন) দুপুর ২টায় নগরীর বন্দরবাজারস্থ করিমউল্লাহ মার্কেটে ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সিলেটে ভোটের পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে। আমি বার বার অভিযোগ করা সত্ত্বেও নির্বাচন কমিশন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেননি। এতে আমি নির্বাচন নিয়ে শংকিত আছি। তবুও আমার কার্যক্রম অব্যাহত রেখে চলেছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। আমার কর্মীদের উপর হামলা হচ্ছে এবং একের পর এক অপপ্রচার করা হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস এই নগরীর প্রতিটি মানুষ আমাকে চেনেন। আমি একজন ব্যবসায়ী হিসেবে দুবার সিলেট চেম্বাররের পরিচালক নির্বাচিত হয়েছিলাম। আমি কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না এবং যত ষড়যন্ত্রই হউক নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। তিনি আগামী ২১ জুনের নির্বাচনে তাকে মেয়র পদে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
গণসংযোগকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন