editor
প্রকাশিত: 1:14 PM, June 15, 2023
ডিএসএস ডেস্ক :: ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পের পর ক্ষতির শঙ্কা এবং আফটার শকের সতর্কতা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার একটি যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
রাজধানী ম্যানিলা থেকে তিন ঘণ্টার দূরত্বে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর পর পরই রাজধানীর কিছু জায়গায় রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফিলিপাইনের ভূকম্প বিদ্যা সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি সাগরের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় এবং আশপাশের প্রদেশে এটি অনুভূত হয়।’
দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের কারণে তিনটি এলিভেটেড রেললাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র ও সহকারী সচিব বার্নার্দো রাফায়েলিত্তো বলেছেন, ‘রেলওয়ে ও বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত বড় কোনো ক্ষতির খবর আসেনি। আমরা আশা করি আসবেও না।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের সময় সাংবাদিকদের সঙ্গে রাজধানী ম্যানিলায় একটি হোটেলে কথা বলছিলেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ওই সময় হোটেল রুমের সিলিং ফ্যান দুলতে দেখা যায়।
ফিলিপাইনের কাতাগানের মেয়র পিটার ওলিভার পালাসিও বলেছেন, ভূমিকম্পের সময় তাদের মনে হচ্ছিল মাথা ঘুরছে।
সাগরের যে স্থানে ভূমিকম্প সংঘটিত হয়েছে সেখান থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত কাতাগান। শহরটির মেয়র জানিয়েছেন, ভূমিকম্পে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটি দেখার জন্য ইঞ্জিনিয়ারিং দলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ফিলিপাইনের ভূকম্পনবিদ্যা সংস্থা প্রাথমিক অবস্থায় জানিয়েছিল রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। পরবর্তীতে সংশোধিত তথ্যে জানানো হয় এটি ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী কম্পন ছিল।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন