editor
প্রকাশিত: 1:20 PM, June 15, 2023
ডিএসএস ডেস্ক :: বর্তমান প্রধান নির্বাচন কমিশনার একজন গৃহপালিত মেরুদণ্ডহীন প্রাণী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।
বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আপনাদের অবস্থান কী জানতে চাইলে ফয়জুল বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এই সিইসি প্রার্থীদের মৃত্যু কামনা করে। আমি আহত হয়েছি আর উনি জিজ্ঞেস করছেন মারা গেছি কি না। আবার বলছেন বিষয়টি আপেক্ষিক, অর্থাৎ উনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন। এই নির্বাচন কমিশনের অধীনে যেমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তেমনই বর্তমান সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই আমরা বর্তমান সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।
তিনি বলেন, জাতীয় সরকারের অধীন ছাড়া আমরা আর কোনো নির্বাচনে অংশ নেব না। সেই জাতীয় সরকার গঠন ও বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’ জাতীয় সরকারের প্রধান যদি হন শেখ হাসিনা, তাহলে কি নির্বাচনে যাবেন-জানতে চাইলে বলেন, ‘আমি তো স্পষ্ট করেই বলেছি যে বর্তমান সরকারের পতন চাই। সেখানে শেখ হাসিনা যদি জাতীয় সরকারের প্রধান হন, তাহলে পতন হলো কোথায়?
অনেকের ধারণা ইসলামী আন্দোলন আওয়ামী লীগের বি টিম, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের রাজনৈতিক কৌশল ও আদর্শে চলি। বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের আমন্ত্রণে বৈঠকে যায়নি। আমরাও যাইনি, তাই বলে যেমন আমরা বিএনপি হয়ে যাইনি, তেমনই নির্বাচনে গিয়েছি বলে আমরা আওয়ামী লীগও হয়ে যাইনি।
তিনি প্রশ্ন রেখে বলেন, আজ আমরা সরকার পতনের ডাক দিয়েছি। এখন কি আমাদের বিএনপির বি-টিম বলবেন? তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। আমরা বলছি জাতীয় সরকারের কথা। তারাও এই সরকারের অধীনে নির্বাচন চায় না, আমরাও চাই না। আসলে কে কার বি টিম, সেটা আলোচনা নয়, আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এক কি না, সেটা হচ্ছে বিষয়। আমরা আমাদের নীতি-আদর্শে চলি। তাই কখনো মনে হয় বিএনপি আবার কখনো আওয়ামী লীগ। প্রকৃতপক্ষে আমরা বাংলার জমিনে ইসলামী শাসনব্যবস্থা কায়েমের অন্দোলন করছি।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়