editor
প্রকাশিত: 3:06 PM, June 15, 2023
সিলেট সদর উপজেলার সাহেবের বাজারে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাজারতল গ্রামের অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠানও, সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের চিত্র একই। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় কলেজের মাঠ ও শ্রেনী কক্ষের ভিতর পানি ডুকে পড়লে দেখা দেয় জলাবদ্ধতা। বাধ্য হয়ে গত বুধবার কলেজ কর্তৃপক্ষ বন্ধ রাখে শিক্ষা প্রতিষ্ঠানটি।
এ গ্রামের বেশ কয়েকটি পরিবারের দুর্ভোগের শেষ নেই, সামান্য বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি ডুকে পড়ে। যার ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ পানি যাতায়াতের ব্যবস্থা না রেখে যত্রতত্র ঘরবাড়ি অপরিকল্পিত ভাবে নির্মান করায় এ সমস্যা বেশী দেখা দিয়েছে। অল্প বৃষ্টি হলেই পানিবন্দি হয়ে পড়েন এই গ্রামের বেশ কয়েকটি পরিবার। অচিরেই এ সমস্যা সমাধানের দাবী জানান সচেতন মহল।
পানিবন্দি মানুষের দুর্ভোগ লাগব করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।
বাজারতল গ্রামের ভুক্তভোগী ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম তারা মিয়া বলেন, হাতে গনা কয়েকজন ব্যক্তির জন্য আজকের এই সমস্যার মূল কারণ। তারা পরিকল্পিত ভাবে পানি যাওয়ার পথ বন্ধ করে রেখেছে, যে কারনে আজ আমরা পানিবন্দি হয়ে পড়েছি। এ সমস্যা থেকে মুক্তি পেতে তিনি জনপ্রতিনিধিসহ সচেতন মহলের সুদৃষ্টি কামনা করেন।
সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ বলেন, গতকাল বুধবার প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষের ভিতর পানি ডুকে যায়, কলেজে পরিক্ষা ছিল পরে পরিক্ষা স্থগিত করে, কর্তৃপকক্ষের সাথে যোগাযোগ করে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করি। বৃষ্টি হলেই এই প্রতিষ্ঠানে পানি ডুকে যায়, আশপাশের কালভার্ট বন্ধ হওয়ার কারণে এই সমস্যার দেখা দিয়েছে।
এ বিষয়ে খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন জানান, রাজারতল গ্রামের কয়েকটি পরিবার পানিবন্দি হওয়ার খবর পেয়েছি। সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ ও এই এলাকার পানি নিষ্কাশনের যে পথটি আগে ছিল সেই পথটি এখন বন্ধ রয়েছে। যার জন্য এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আমি এলাকাবাসীর সাথে আলোচনায় বসব, আশাকরি এর একটি সমাধান হবে।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন