editor
প্রকাশিত: 8:27 PM, June 15, 2023
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবী মোঃ কামরুল হোসেন রাজীব ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
গতকাল ১৪ জুন বুধবার দিনব্যাপী চারাদিঘিরপর, মজলিস আমিন, নয়াসড়ক, তাতীপাড়া, হাওয়াপাড়া, দিশারী, সওদাগরটুলা, পূর্ব জিন্দাবাজার, খান্দিউরা, মিশনগলি সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুড়ি মার্কায় ভোট চেয়ে কাউন্সিলর প্রার্থী রাজীব গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আহমদ হোসেন, আকরাম হোসেন, আব্দুল আলীম, হোসেন আহমদ, মুর্শেদ আহমদ, বরকত মিয়া, আবুল বশর, সালাউদ্দিন একরাম, কাবুল মিয়া, যুব সমাজের মধ্যে ফাহিম আহমদ, রুবেল আহমদ, সাঈদ আহমদ, মতিন মিয়া, নাসির, মনজু, সাজ্জাদ, লিটন, কাশেম মিয়া, সেবুল, সঞ্জিত, ইসমাইল হোসেন, রফিক মিয়া, জাহেদ আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় মুরব্বিয়ান, ব্যবসায়ী, সমাজসেবী, যুবসমাজ সহ অসংখ্য সমর্থবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী কামরুল হোসেন রাজীব বলেন, শাসক নয়, সেবক হিসেবে ওয়ার্ডবাসীর কল্যাণে সেবার মনমানসিকতা নিয়ে কাজ করতে চাই। ১৬নং ওয়ার্ডের মুরব্বিয়ান সহ সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে ওয়ার্ডকে স্মার্ট ও নান্দিক ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো। তিনি বলেন, ওয়ার্ডবাসী এবার পরিবর্তন চাচ্ছেন। জনসাধারণের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। আগামী ২১ জুন নির্বাচনে আমাকে ঘুড়ি মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করলে আমি সেবক হিসেবে ওয়ার্ডের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন