editor
প্রকাশিত: 12:41 AM, June 16, 2023
নিজস্ব প্রতিবেদক
নগরের পশ্চিম অংশ টুকেরবাজার। পূর্বের টুকেরবাজার ইউপি। এখন সিলেট সিটি করপোরেশনের ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ড। জলাবদ্ধতা নিয়ে গতকালও বিক্ষুব্ধ লোকজন সংঘর্ষে জড়িয়েছে। প্রার্থীরা জানিয়েছেন- এই সংকট দীর্ঘদিনের। জলাবদ্ধতা দূর করা হবে নতুন নির্বাচিতদের জন্য প্রধান চ্যালেঞ্জ। এ ছাড়া বিশুদ্ধ পানি সংকট, রাস্তাঘাট ও ড্রেনেজ সমস্যা লেগেই আছে।
৩৭নং ওয়ার্ড: টিলাগড়, ডলিয়া, বড়গুল, সুসক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আখালিয়া, নতুনবাজার আবাসিক এলাকা, যুগীপাড়া, দামালিয়া ঘাট, আখালিয়াঘাট, কারীপাড়া, খলাপাড়া, চান্দিয়ালা, নোয়াপাড়া ও বিজিবি এলাকা নিয়ে এ ওয়ার্ড গঠিত। প্রার্থীরা হচ্ছেন-শেখ লোকমান মিয়া, আলী হোসেন, বিজিত লাল দাস, বিপ্লব চক্রবর্তী, মোয়াজ বিন আজহার, আব্দুর রাজ্জাক ডালিম, মো. কবির আলম, দেলোয়ার হোসেন জয়, নাজমুল ইসলাম নজু, পারভেজ আহমদ, রিয়াজ মিয়া, শায়খুল ইসলাম, রফিকুল ইসলাম। নতুন ওয়ার্ড, প্রার্থীও নতুন।
এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ লোকমান মিয়া ভোটের মাঠে নজর কাড়তে শুরু করেছেন। ইতিমধ্যে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- ওয়ার্ডে জলাবদ্ধতা দূর করে পুরাতন রাস্তা সংস্কার ও কাঁচা রাস্তা পাকাকরণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, গাইডওয়াল, কালভার্ট ব্রিজ নির্মাণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ, প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিকে রূপান্তর, খেলার মাঠের জন্য উদ্যোগ গ্রহণ। শেখ লোকমান মিয়া জানিয়েছেন- ইতিমধ্যে ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। নির্বাচিত হলে ইশতেহার বাস্তবায়নে কাজ করবেন বলে জানান।
৩৮নং ওয়ার্ড : নাজিরের গাঁও, টিয়রবাড়ী, পীরপুর, খালিগাঁও, হায়দরপুর, চরুগাঁও, সাহেবের গাঁও, শেখপাড়া, ওয়াবদা ও কুমারগাঁও এলাকা নিয়ে গঠিত ৩৮নং ওয়ার্ড।
প্রার্থীরা হচ্ছেন- আক্তার হোসেন, উসমান হারুন পনির, বেলাল আহমদ, আজিজুর রহমান সুমন, আল আমীন, কামরুল হাসান নুর, গিয়াস উদ্দিন, জাকারিয়া, হেলাল উদ্দিন। এ ওয়ার্ডের দীর্ঘদিনের মেম্বার গিয়াস উদ্দিন। জনসম্পৃক্ত জনপ্রতিনিধি। এবার কাউন্সিলর পদে তিনি নজর কেড়েছেন।
গিয়াস উদ্দিন জানিয়েছেন- গ্রামকে নগরে পরিণত করার জন্য যা করা প্রয়োজন সবই তিনি করবেন। প্রথমে জনগণের মৌলিক চাহিদা পূরণে সচেষ্ট হবেন। বিশেষ করে জলাবদ্ধতা দূর, বিশুদ্ধ পানি সংকট দূর, রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার উন্নয়নে ভূমিকা রাখবেন। একইসঙ্গে এলাকায় অতীতের ধারাবাহিকতায় আগামীতে সামাজিক সম্প্রতি বজায় রাখতে চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন।
৩৯নং ওয়ার্ড: শাহাপুর, নোয়াগাঁও, নয়া খুরমখলা, খুরমখলা, পীরপুর, টুকের গাঁও, নোয়াপাড়া, তালুকদারপাড়া, মইয়ারচর, নোয়াগাঁও, হিন্দুপাড়া, টুকেরগাঁও, গৌরীপুর এলাকা নিয়ে এ ওয়ার্ড গঠিত। প্রার্থীরা হচ্ছেন- আলতাফ হোসেন সুমন, আমির উদ্দিন আহমদ, ফজলুল করিম, মাসুম আহমদ, আব্দুর রহমান খুরসানী, শাহাবউদ্দিন লাল, রেজাউল করিম মোস্তাক। সিটি করপোরেশন নির্বাচনে এবার এ ওয়ার্ডের বাসিন্দারা প্রথমবারের মতো ভোট দেবেন। স্বপ্নের এই ভোটে তারা যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান। এ ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ছাত্রনেতা আলতাফ হোসেন সুমন।
সিটির অন্তর্ভুক্ত হওয়ার আগে থেকেই তিনি ওয়ার্ডের মানুষের সুখে, দুঃখে কাছে রয়েছেন। সিলেটের পরিচিত এই ছাত্রনেতা এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আলতাফ হোসেন সুমন মানবজমিনকে জানিয়েছেন- এলাকার মানুষের আস্থা ও বিশ্বাসকে সম্মান জানিয়ে আমি এবার সিটি নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষ আমাকে হতাশ করবে না। এলাকার মানুষের জন্য আমি যেকোনো কিছু বিসর্জন দিতেও পিছপা হবে না। তিনি জানান- এ ওয়ার্ডে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। নির্বাচিত হলে জলাবদ্ধতা দূর করতে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবেন। শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে তিনি চেষ্টা চালাবেন। সেজন্য স্কুল, কলেজ নির্মাণে ভূমিকা রাখবেন বলে জানান তিনি। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে তিনি উদ্যোগ নেবেন বলে জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন