editor
প্রকাশিত: 11:57 AM, June 17, 2023
ডিএসএস ডেস্ক :: জাপানে ধর্ষণের সংজ্ঞা বদলে এবং যৌন মিলনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স বাড়িয়ে যৌন অপরাধ সংক্রান্ত আইনে বিরাট পরিবর্তন আনা হয়েছে। আগে জাপানে কেবল ‘জোর করে যৌন সম্পর্ক’কেই ধর্ষণ বলে গণ্য করা হতো।
এখন সংজ্ঞা পাল্টে বলা হয়েছে ‘সম্মতিবিহীন যৌন সম্পর্ক’ ধর্ষণ বলে গণ্য হবে। এর মাধ্যমে অন্যান্য দেশের আইনের সঙ্গে জাপানে যৌন অপরাধ সংক্রান্ত আইন-কানুনের সামঞ্জস্য আনা হলো।
সমালোচকরা বলেছিলেন, জাপানে কাউকে যৌন সম্পর্কে বাধ্য করা হলে আগের আইনে কোনো সুরক্ষা ছিল না, ফলে অনেক যৌন হামলার ঘটনা নিয়ে অভিযোগ করা যেত না। এ ছাড়া আদালতে এ রকম মামলার রায়ে অনেক অসঙ্গতি থাকত।
জাপানের পার্লামেন্টের উচ্চ-কক্ষে শুক্রবার নতুন আইন পাস হয়। নতুন আইনে বেশ সুস্পষ্টভাবে এমন আটটি পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ভুক্তভোগীর পক্ষে ‘যৌন সম্পর্কে অসম্মতি জানানো বা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং তা প্রকাশ করা’ বেশ কঠিন।
জাপানে ১৯০৭ সালে যৌন সম্মতির আইন পাস করার পর এই প্রথম সেই আইনে কোন পরিবর্তন আনা হলো। সূত্র: বিবিসি
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন