editor
প্রকাশিত: 12:54 PM, June 18, 2023
ডিএসএস ডেস্ক :: সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। রোববার (১৮ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
শনিবারের এই হামলায় ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
এর আগে সুদানের আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দিয়েছিলেন দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। ওই ঘোষণার একদিন পরই এ বিমান হামলার ঘটনা ঘটল।
শনিবার সংঘাতরত উভয়পক্ষ ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়। স্থানীয় সময় রোববার সকাল ৬টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা। সৌদি ও মার্কিন এই সিদ্ধান্তের মধ্যস্থতা করে।
এদিকে দুই বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত কতজন মানুষ নিহত হয়েছেন, সুনির্দিষ্টভাবে এই সংখ্যা জানা কঠিন। তবে সংঘাতে অনেক বেসামরিকসহ এই এক হাজারের বেশি বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘের মতে, দেশটির প্রায় ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাঁচ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে।
আরএসএফের মতে, সাম্প্রতিক হামলাটি মেয়ো, ইয়ারমুক এবং ম্যান্ডেলা এলাকায় বেসামরিকদের লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন