editor
প্রকাশিত: 1:04 PM, June 18, 2023
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ দেশ প্রেমিক ও সাদা মনের মানুষ ছিলেন। জিয়াউর রহমান একজন দূরদর্শী সম্পন্ন রাজনৈতিবিদ ছিলেন। জিয়াউর রহমান সর্বশ্রেষ্ঠ সংগঠক। একটি রাষ্ট্রপরিচালনার জন্য সাংগঠনিক দক্ষতা দরকার। এটি অল্প সময়ের মধ্যে জিয়াউর রহমান করতে পেরেছিলেন। তাই আমরা যেন ভুল করে জিয়াউর রহমানের সাথে অন্য কারো তুলনা করতে না যাই। জিয়াউর রহমান চিরস্মরনীয় হয়ে থাকবেন। তাই জিয়াউর রহমানের আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান পূর্ব পরিকল্পনা ছাড়াই স্বল্প সময়ের মধ্যে একটি মুক্তিযুদ্ধে সবাইকে মাঠে নামাতে পেরেছিলেন। এবং সম্মুখ ভাগে তিনি নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি ইচ্ছা করে আসেন নাই। সিপাহী জনতা তাকে উদ্বুদ্ধ করে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছিলেন তিনি জনগণের সে প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। সমাজে সাধারণ মানুষের মাঝে ও শিশু কিশোরদের নিয়ে এসব প্রতিযোগিতার আয়োজন করে জিয়াউর রহমানের আদর্শকে এগিয়ে নিতে হবে। জিয়াউর রহমানের আদর্শকে লালন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
শনিবার (১৭ জুন) বিকাল ৩টায় নগরীর দরগা গেইস্থ মুসলিম সাহিত্য হলরুমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে স্বরচিত কবিতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সামিয়া বেগম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হুসেইন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপি নেতা ও সিলেট-৬ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইসতিয়াক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিয়াসদ আজিম হক আদনান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, জেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মিফতাহুল কবির, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আফসর খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবফুস সামাদ তুহেল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না