editor

প্রকাশিত: 9:07 PM, June 18, 2023

সমৃদ্ধ ৪নং ওয়ার্ড গঠনে কাউন্সিলর প্রার্থী উমামার ১৫ দফা ইশতেহার ঘোষণা

সমৃদ্ধ ৪নং ওয়ার্ড গঠনে কাউন্সিলর প্রার্থী উমামার ১৫ দফা ইশতেহার ঘোষণা

ন্যায়, ইনসাফ, সুশাসন, সম্প্রীতিবান্ধব, স্মার্ট ও একটি সমৃদ্ধ ওয়ার্ড গড়তে অগ্রসর পরিকল্পনার কথা জানিয়ে সিলেট সিটি করপোরেশনের ০৪ নং ওয়ার্ডে লাটিম মার্কা নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী হাফিজ মাওলানা মুফতি আহমদুল হক উমামা ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রোববার (১৮ জুন) সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ মজুমদারী পুলিশফাঁড়ি সংলগ্ন তাঁর নির্বাচনী কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

লিখিত ইশতেহারে কাউন্সিলর প্রার্থী মুফতি আহমদুল হক উমামা বলেন, আগামী ২১ জুন আমাকে লাটিম মার্কা ভোট দিয়ে নির্বাচিত করলে-ইনশাআল্লাহ ওয়ার্ডে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, মা ও শিশুর প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, রাস্তা-সড়কে বাতি নিশ্চিত করা, মশা নিধন করা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র স্থাপন করা, ফুটপাতের সৌন্দর্য বর্ধন, মাদক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধ করা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধ, অসহায়দেয ফ্রি চিকিৎসাসেবা ও এম্বুলেন্স সার্ভিস দেয়া, আলোচনার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিরোধ নিষ্পত্তি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহায়তা ও স্মপ্রীতি বজায় রাখা, পানির সুব্যবস্থা, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা, গলিপথে আলো, ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজ, ওয়ার্ডে সুষম উন্নয়ন কার্যক্রম পরিচালনা, দুর্যোগে মোকাবলোয় সার্বক্ষণিক পাশে থাকাসহ আরো অনেক বিষয়।

তিনি আরো বলেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষের শতভাগ নাগরিক সেবা মানুষের কাছে পৌছে দেয়া এবং স্মার্ট ও সমৃদ্ধ ওয়ার্ড গঠনে সদা তৎপর থাকার কথা। আমাকে জয়যুক্ত করলে সাবেক জনপ্রতিনিধি ও বর্তমান কাউন্সিলর পদপ্রার্থীবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, মসজিদের ইমাম-খতিব সাহেবান ও কমিটির সদস্যবৃন্দ, সোশ্যাল ওয়ার্কার, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ, পরিবেশবাদী, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান ও তরুণদের নিয়ে ওয়ার্ড উন্নয়ন কমিটি গঠনের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধ হয়ে কাজ উন্নয়নমুলক কাজ করবেন। তিনি বলেন এ কাজগুলো কোনো উচ্চ বিলাস নয়, জরুরি প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব। সবচেয়ে বড় কথা হলো ন্যায়, ইনসাফ, সুশাসন, সম্প্রীতিবান্ধব, স্মার্ট ও একটি সমৃদ্ধ ওয়ার্ড গড়তে আমি সদা সচেষ্ট থাকব।

পরিশেষে আপনারা লাটিম মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি সুখে দুঃখে পাশে থেকে উপরোক্ত কাজগুলি বাস্তবায়ন করব, এবং নাগরিক অধিকার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। আমি প্রিন্ট,ইলেট্রনিক্স ও অনলাইন মিডিয়াসহ সকলের দোআ, সমর্তন ও সহযোগিতা কামনা করছি।

ইশতেহার ঘোষণকালে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আলহাজ জালাল উদ্দিন, মাওলানা এনামুল হক, আব্দুস শহিদ, আব্দুল ওয়াহিদ, মিছবাহুজ্জামান, মকসুদ আহমদ, আব্দুল হালিম, হোসাইন আহমদ চৌধুরী, মাওলানা সৈয়দ সালিম কাসিমী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা মুতিউর রহমান, মাওলানা রেজাউল কারীম, মাওলানা উবায়দুল্লাহ, শাহিদ হাতিমী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না