editor
প্রকাশিত: 6:12 PM, June 19, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী, সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে লাঙ্গলের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে সরকার প্রশ্নের সম্মুখীন হবে। তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার যদি কোন ধরনের তামাশা খেলার চেষ্টা করে তাহলে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘরে বসে থাকবেনা।
তিনি সোমবার (১৯ জুন) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরে লাঙ্গল প্রতীকের সমর্থনে প্রচার মিছিলের পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আগামী ২১ জুনের নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জনগণের খেদমত করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে। পেশী শক্তি প্রয়োগও চলছে। কিন্তু পবিত্র এই নগরীর নাগরিকগণ ২১ জুনের নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাদের সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দিবেন ইনশাআল্লাহ।
প্রচার মিছিলে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, মামুনুর রশিদ, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ইসমাইল আলী আশিক, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে রোববার (১৮ জুন) সন্ধ্যায় লাঙ্গল প্রতীকের সমর্থনে মেয়রপ্রার্থী নজরুল ইসলাম বাবুল নগরীর সুবিদবাজার, বনকলাপাড়া, পশ্চিম পীর মহল্লা সহ অন্যান্য পাড়া মহল্লায় গংসংযোগ করেন। এসময় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না