editor
প্রকাশিত: 11:41 AM, June 20, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নিরাপত্তায় মাঠে থাকবে আড়াই হাজার পুলিশ সদস্য। এই সিটির ১৯০টি কেন্দ্রের ১৩২টিকেই গুরুত্বপূর্ণ ধরা হয়েছে।
মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সুষ্ঠুভাবে নির্বাচনের লক্ষ্যে মাঠে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। ৫১টি মোবাইল টিম, ১৫টি স্ট্রাইকিং ফোর্স, ছয়টি রিজার্ভ ফোর্স এবং প্রত্যেক জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ফোর্স থাকবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস এই তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকটি বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, কেন্দ্রে নিরাপত্তাবেষ্টনী না থাকা, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সহিংসতার শঙ্কা, যোগাযোগ বিড়ম্বিত কেন্দ্র, অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কাসহ নানা দিক।
কেন্দ্রগুলোর দূরত্ব বুঝে চারজন, ছয়জন ও সাতজনের ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচনী মাঠকে উত্তর ও দক্ষিণ এই দুটি সেক্টরে ভাগ করা হয়েছে। উত্তর সেক্টর দায়িত্বে থাকছেন উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এবং দক্ষিণের দায়িত্বে উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা।
উপ কমিশনার সুদীপ দাস আরও বলেন, ‘‘গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন।’’
আগামী বুধবার অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এবার ৪২ সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র অনুযায়ী, মেয়র পদে আটজন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৪টি।
এছাড়া নির্বাচনী মাঠে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতজন বিচারক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে।
সিলেট সিটি নির্বাচন, নিরাপত্তায় মাঠে থাকবে আড়াই হাজার পুলিশ সদস্য। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নিরাপত্তায় মাঠে থাকবে আড়াই হাজার পুলিশ সদস্য। এই সিটির ১৯০টি কেন্দ্রের ১৩২টিকেই গুরুত্বপূর্ণ ধরা হয়েছে।
মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সুষ্ঠুভাবে নির্বাচনের লক্ষ্যে মাঠে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। ৫১টি মোবাইল টিম, ১৫টি স্ট্রাইকিং ফোর্স, ছয়টি রিজার্ভ ফোর্স এবং প্রত্যেক জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ফোর্স থাকবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস এই তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকটি বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, কেন্দ্রে নিরাপত্তাবেষ্টনী না থাকা, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সহিংসতার শঙ্কা, যোগাযোগ বিড়ম্বিত কেন্দ্র, অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কাসহ নানা দিক।
কেন্দ্রগুলোর দূরত্ব বুঝে চারজন, ছয়জন ও সাতজনের ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচনী মাঠকে উত্তর ও দক্ষিণ এই দুটি সেক্টরে ভাগ করা হয়েছে। উত্তর সেক্টর দায়িত্বে থাকছেন উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এবং দক্ষিণের দায়িত্বে উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা।
উপ কমিশনার সুদীপ দাস আরও বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, ১৯ জুন মধ্যরাত ১২টার পর থেকে সিসিকের ৪২টি ওয়ার্ডে জেলা প্রশাসনের ৪২টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে, নির্বাচনী পরিবেশ রক্ষায় এবং বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে। এছাড়া এর বাইরেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১০টি টিম কাজ করবে। যাদের মধ্যে ওয়ার্ড ভাগ করে দেয়া হয়েছে। প্রতিটি টিমের সাথে ১ পাটুন বিজিবি থাকেবে। ১৯ তারিখের পরের ৩ দিনের তারা মাঠে থাকবেন বলে জানান তিনি।
আগামী বুধবার অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এবার ৪২ সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র অনুযায়ী, মেয়র পদে আটজন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৪টি।
এছাড়া নির্বাচনী মাঠে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতজন বিচারক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না