editor
প্রকাশিত: 11:45 AM, June 20, 2023
ডিএসএস ডেস্ক :: মার্কিন কংগ্রেসম্যান ক্যারোলিন বি ম্যালোনির বিশেষ সম্মাননা পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
কোভিড-১৯ অতিমারি ও গত বছরের বন্যায় বিশেষ অবদানের জন্য মার্কিন কংগ্রেস মেম্বার ক্যারোলিন বি ম্যালোনি সিসিক মেয়রকে এই সম্মাননা প্রদান করেন।
সোমবার (১৯ জুন ২০২৩) মার্কিন কংগ্রেস মেম্বার ক্যারোলিন বি ম্যালোনির (Carolyn B Maloney) পক্ষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে বিশেষ এই সম্মাননা তুলে দেন যুক্তরাষ্টের এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব আমেরিকা ইনক এর সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন।
বিশেষ এই সম্মাননা গ্রহণ করে প্রতিক্রিয়ায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কোভিড-১৯ অতিমারি ও বন্যায় সিলেট নগরবাসীর পাশে মেয়র হিসেবে পাশে থেকে কাজ করেছি। সিটি করপোরেশনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে নগরবাসীর অনেকেই আমাদের সাথে ছিলেন। সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। আজকের এই স্বীকৃতি আমি প্রাণপ্রিয় নগরবাসীকে উৎসর্গ করছি।
এসময় তিনি মার্কিন কংগ্রেস মেম্বার ক্যারোলিন বি ম্যালোনিসহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মার্কিন কনগ্রেসম্যানের বিশেষ সম্মাননা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না