editor
প্রকাশিত: 12:39 PM, June 22, 2023
ডিএসএস ডেস্ক :: চীনে একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
আঞ্চলিক কমিউনিস্ট পার্টি কমিটির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, বুধবার (২১ জুন) রাতে গ্যাসের লিক থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইনচুয়ানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্যাসের লাইন লিক হয়ে যাওয়ার ফলে ওই বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে গোটা রেস্তোরাঁয় আগুন লেগে যায়।
বিস্ফোরণের সময় ওই রেস্তোরাঁয় বহু মানুষ ছিলেন। ড্রাগন বোট ফেস্টিভ্যাল শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন তারা।
ওই রেস্তোরাঁয় পাইপের মাধ্যমে তরল গ্যাস আসতো। ওই পাইপই ছিদ্র হয়ে যায় বলে স্থানীয় কমিউনিস্ট পার্টির কমিটি জানিয়েছে।
চীনের টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, রেস্তোরাঁর সামনের রাস্তাতেও কাচ এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক জানিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যান্য রেস্তোরাঁর পরিকাঠামোর দিকে নজর দিতে হবে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন