editor

প্রকাশিত: 1:56 PM, December 28, 2022

সিলেটে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন জননেতা নাদেল

সিলেটে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন জননেতা নাদেল

ডিএসএস ডেস্ক :: সিলেটে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হওয়ার পর নিজের জন্মভূমি সিলেটে আসার পর নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

মঙ্গলবার বেলা ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছুলে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানায়।

এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরীর যৌথ পরিচালনা বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, এডভোকেট রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিম, আরমান আহমেদ শিপলু, মহানগর আওয়ামী লীগ এর শিক্ষা সম্পাদক ইলিয়াসুর রহমান ইলিয়াস, সদস্য তাহমিন আহমেদ, রাহাত তরফদার, ইমরুল হাসান, সৈয়দ কামাল, জুমাদিন আহম্মদ,ইলিয়াস আহমদ জুয়েল, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের লীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মোঃ নাইম আহমদসহ নেতৃবৃন্দ। সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও তাঁর নিজ জেলা মৌলভীবাজারের নেতৃবৃন্দও বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এসময় বক্তারা শফিউল আলম চৌধুরী নাদেলকে দ্বিতীয় বারের মতো সাংগঠনিক সম্পাদক করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি বিশ্বাস রেখে দ্বিতীয়বার দলের এতো বড় দায়িত্ব দিয়েছেন। এজন্য আমি তাঁর কাছে চিরকৃতজ্ঞ। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী যেভাবে দিনরাত কাজ করছেন আমাদের সবাইকেও একইভাবে কাজ করতে হবে। পরে বিমানবন্দর থেকে তাকে নিয়ে নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শহরে প্রবেশ করে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান(রহ.) মাজার জিয়ারত করেন। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সিলেট আওয়ামী লীগের প্রয়াত নেতাদেরকে স্মরণ করেন।

ডিএসএস/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের