editor
প্রকাশিত: 4:13 PM, June 23, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১২ নম্বর ওয়ার্ডে ৫ম বারের মতো কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ায় মো. সিকন্দর আলী’কে মঈনুন্নেছা স্কুল গলির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ৯টায় নগরীর শেখঘাট এলাকায় এ সংবর্ধনার আয়োজন করে স্কুল গলির এই বাসিন্দারা। এসময় মঈনুন্নেছা স্কুল গলির পক্ষ থেকে রেখা বেগম কাউন্সিলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও ক্রেট দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি ডা. মোহাম্মদ লিয়াকত আলী।
সংবর্ধনাকালে কাউন্সিলর মো. সিকন্দর আলী বলেন, ‘আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করে আমার এই ওয়ার্ডকে উন্নয়নের সর্বোচ্চ স্থানে নিয়ে যাবো ও এলাকাবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনশা আল্লাহ।’ তিনি আরো বলেন, ‘আপনারা নির্বাচনে আমাকে জয়ী করতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নিরলসভাবে কাজ করেছেন এবং বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছেন। এ জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’
ডা. মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও মো. নাজিম উদ্দীন লুকুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক সৈয়দ মহিউদ্দিন ইকবাল, আব্দুল মন্নান রেজা, হাজী মো. জাহাঙ্গীর আলম, আজাদুর রহমান, রুহেল আহমদ, আবদিন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন কাজিরবাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ মো. ফয়জুর রহমান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন