editor
প্রকাশিত: 7:41 PM, June 23, 2023
পায়রা সমাজ কল্যাণ সংস্থার সংবর্ধনা
সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড একটি মডেল ও নান্দনিক ওয়ার্ড। এই ওয়ার্ডে মানুষের ভালোবাসা অর্জন করে আমি নির্বাচিত হয়েছি। নির্বাচন হলো একটি আনন্দময় উৎসব। তাই আপনাদের সহযোগিতায় ও সমর্থনে আমি আবারো এ ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। এই ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসাপ্ত কাজ সম্পন্ন করতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, কিন্তু ২১ জুন সিসিক নির্বাচনে যারা ভোট কেন্দ্রে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের ভোটাররা দাতভাঙ্গা জবাব দিয়েছে। যারা ভোট কেন্দ্র দখল ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে তাদের বিরুদ্ধে এলাকায় সামাজিক সংগঠনগুলো ও পঞ্চায়েত কমিটির মাধ্যমে চিহ্নিত করে বিচার করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২২ জুন) বাদ এশা কাউন্সিলর কার্যালয়ে পায়রা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পায়রা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুল হক মাছুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদুর পরিচালনায় বক্তব্য রাখেন, পায়রা সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি সাদিক মিয়া, মুক্তি আব্দুল খাবির, পায়রা সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা জুবায়ের আহমদ, তৈয়বুর রহমান, জাফর সাদিক, যুগ্ম সম্পাদক রিপন আহমদ, কোষাধ্যক্ষ নিয়াজ মো. আজিজুল করিম, সদস্য নাজমুল হক, শাহীন আহমদ, ইমতিয়াজ আহমদ ফুয়াদ, আব্দুল মতিন মেম্বার, মুনিম মিয়া, মেহরান, এডভোকেট সৈয়দ তারেক আহমদ, বুলবুল আহমদ বুলবুল, নজির আহমদ, মো. হিমেল ইলিয়াছ প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন