editor
প্রকাশিত: 10:48 AM, June 24, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে। নিহত আছিয়া বেগম (৪৫) উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাদল মিয়ার স্ত্রী। তার ৪ ছেলে ১ মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শুক্রবার (২৩ জুন) বিকালে বাদাল মিয়ার পার্শ্ববর্তী মইনুল হকের রান্না ঘরে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণ পর মইনুল হকের লোকজন সহ প্রতিবেশীরা পানি দিয়ে নিভিয়ে ফেলেন। এসময় রান্না ঘরে থাকা কারেন্টের তার সহ আসবাবপত্র আগুনে পুড়ে যায়। বিকাল ৫টার দিকে আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র দেখতে যান নিহত আছিয়া বেগম সহ কয়েকজন। একপর্যায়ে মইনুল হকের রান্না ঘরের সঙ্গে থাকা বসত ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আছিয়া বেগম মৃত্যুবরণ করেন। অন্যরা এসময় দ্রুত সটকে পড়েন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সংবাদ পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ও এএসআই নাজিম সহ পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।
এস এ
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই