editor
প্রকাশিত: 9:02 PM, June 24, 2023
সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হিরন মাহমুদ নিপুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাতীয় রিক্সা ও ভ্যান শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সহ সভাপতি মোঃ আব্দুস ছুবহান এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান গত ২৩ জুন শুক্রবার রাতে নগরীর উত্তর বালুচর শান্তিভাগে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠান বক্তব্য রাখেন জাতীয় রিক্সা ও ভ্যান শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সহ সভাপতি মোঃ আব্দুস ছুবহান, ব্যবসায়ী বাদশা আলমগীর, সমাজকর্মী লিপন মিয়া, আনোয়ার হোসেন স্বপন, রাসেল আহমদ, তাহমিদ আহমদ, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, বকুল মিয়া, আলমগীর, নাঈম ইসলাম, রাকিস বাবু, লুকু মিয়া, মজনু মিয়া, আমিন মিয়া, লতিফ মিয়া, মুসলিম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নবনির্বাচিত কাউন্সিলর নিপুকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন আব্দুস ছুবহান সহ নেতৃবৃন্দ।
সংবর্ধনার জবাবে কাউন্সিলর হিরন মাহমুদ নিপু ৩৬নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাকে আপনারা মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি আমার পরিবার আপনাদের কাছে চিরঋণী, এই ঋণ শোধ হওয়ার নয়। তিনি বলেন, ওয়ার্ডবাসীর সেবা ও নবগঠিত ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম গতিশীল এবং ওয়ার্ডকে স্মার্ট হিসেবে রূপান্তর করতে মুরব্বিয়ান, সমাজসেবী, যুব সমাজকে সাথে নিয়ে কাজ করব। তিনি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না