editor
প্রকাশিত: 6:09 PM, June 25, 2023
গত ১২ জুন বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র আতিকুর রহমান আতিক-কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের সামনে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান এর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র রাইয়ান-ই-জাহান খান শুভর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আতিকুর রহমানের চাচা ইলিয়াসুর রহমান, বড় ভাই এবাদুর রহমান আদিল, রহিমা ফিরোজ শিকদার হাই স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান খান, দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য আতিকুর রহমান, শিরমান উদ্দিন, আব্দুল জলিল বেলাল, সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান, শিক্ষক রিপন বর্মন, প্রভাষক জাকারিয়া টিপু, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মইনুল ইসলাম সালেহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলী গুলশের, মো. তারা মিয়া, বাবলু মিয়া, আশিকুর রহমান আশিক, খন্দকার আব্দুর রকিব, ওসমানী নগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনামুল হক, আলহাজ্ব আব্দুল গফুর কিন্ডার গার্টেন এর প্রিন্সিপাল আবুল খায়ের সুজন, প্রাইম একাডেমীর সাবেক প্রিন্সিপাল মো. আব্দুর রহমান, নশিওরপুর জাগারণী যুব সংঘের সভাপতি মো. সিরাজুল ইসলাম, নর্থ ইষ্ট বালাগঞ্জ কলেজের প্রভাষক আমিনুর রহমান তুহেল, প্রভাষক মুহিত আল মেরাজ, আজিজপুর উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক পাবলুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের এসএসসি ১৪ ব্যাচের নিহত আতিকুর রহমানের সহপাঠী তাহির আহমদ, ইমদাদুর রহমান, মুর্শেদ নাইম, মারুফ চৌধুরী, শাকিল, ইমরান, জুনেদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে দিন দুপুরে আতিককে হত্যা করে খুনিরা পালিয়ে গিয়ে আজ ১২দিন হয়ে গেলো প্রধান আসামীদেরকে প্রশাসন গ্রেফতার করতে পারলো না। যা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা আন্দোলনে নামতে বাধ্য হলাম, যদি প্রশাসন দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।
নিহত আতিকের বড় ভাই আদিল বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এমপি মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছি।
এছাড়াও আয়োজিত মানববন্ধনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকাবাসীসহ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সামাজিক সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্স, মোমিনপুর গণপাঠাগার, মাদ্রাসা বাজার যুব সমাজ, গহরপুর ছাত্র কল্যাণ পরিষদ, মোমিনপুর ইসলামী যুব সমাজ, উইনার ফুটবল ক্লাব মোমিনপুরসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ব্যানারসহকারে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সিলেটের বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের বনগাঁও গ্রামে আতিকুর রহমান হত্যা মামলায় ৩ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ১২ জুন বিকেল সাড়ে ৫টার দিকে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটে। এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় এলাকা জুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। তারা দোষীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়েছেন।
খুন হওয়া আতিকুর রহমান সিলেট নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় থেকে সিএসই বিভাগে অনার্স পাস করেছেন। ঘটনার দিন তিনি সকাল ৮টার দিকে বাড়ী থেকে বের হয়ে সিলেটের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ইন্টারভিউ দিতে যান। ইন্টারভিউ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ী ফেরার পথে এই হত্যাকান্ডের স্বীকার হন তিনি।
এই হত্যাকান্ডের ঘটনায় আতিকুর রহমানের চাচা ইলিয়াছুর রহমান বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ৭, তারিখ: ১৪/০৬/২০২৩।
উক্ত মামলার আসামীরা হলেন- একই এলাকার মনির উদ্দিনের ছেলে ময়নুল হক ছুফিয়ান, জয়নুদ্দিনের ছেলে নজরুল ইসলাম, জিল্লুল হক, বদরুল হক, মৃত ওয়ারিছ আলী কটনের ছেলে সাহিদ আলী ও কবির আহমদ, মৃত আব্দুল হান্নানের ছেলে বিপ্লব মিয়া, জসিম উদ্দিনের ছেলে সুলভ মিয়া, মৃত ওয়াজিদউল্লাহ এর ছেলে জাবের আহমদ ও মনির উদ্দিনের স্ত্রী কুসুম বেগম সহ অজ্ঞাতনামা ৭/৮ জন।
মামলা সূত্রে জানা যায়, আসামী নজরুল ইসলাম বেশ কিছুদিন ধরে আতিকুর রহমানের বাড়ীর মহিলা ও কিশোরীদের সাথে অশালীন আচরণ করে আসছিলো। একদল বখাটে নিয়ে প্রায়ই সে আতিকুর রহমানের বাড়ীর সামনে এসে নানা অপকর্ম করত ও খারাপ আচরণ করত। এ অবস্থায় ১২ জুন দুপুর ১২টায় দিকে একইভাবে নজরুল ইসলাম ও তার সহযোগীরা বাড়ীর সামনে এসে নানা উৎপাত করছিলো। এসময় আতিকুর রহমানে ছোট ভাই মতিউর রহমান বাড়ী থেকে বের হয়ে সন্ত্রাসীদের বেপরোয়া আচরণ দেখে এসব থেকে বিরত থাকার কথা বলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তার সাথে তর্কে লিপ্ত হয় এবং তাকে মজা দেখাবে বলে হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা।
পরবর্তীতে মতিউর রহমানের বড় ভাই আতিকুর রহমান সিলেট থেকে বাড়ী ফেরার পথে ১২ জুন বিকেলে বনগাঁও এলাকায় পৌছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত আসামীরা আতিকুর রহমানকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়।
স্থানীয় লোকজন এসে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষনা করেন।
এদিকে আতিকুর রহমান হত্যকান্ডের ঘটনায় ফুঁসে উঠেছেন তার স্কুল কলেজের সহপাঠি সহ এলাকাবাসী। তারা আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মাানববন্ধন সহ আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিক্ষুব্ধ জনতা খুনীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। বিজ্ঞপ্তি
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না