editor
প্রকাশিত: 9:58 PM, June 25, 2023
লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যামিয়েবল রোজ গার্ডেনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন শাওন পান্থের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, ফাস্ট ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর ইলেক্ট লায়ন কোহিনুর কামাল এমজেএফ, ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন মির্জা মোহাম্মদ জাহিদ হোসাইন এমজেএফ।
বাৎসরিক প্রতিবেদন পেশ করেন ক্লাব সেক্রেটারি লায়ন এম জসিম উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন সাবিনা একরাম সিরাজী, আনুগত্যের শপথ পাঠ করেন লায়ন ফারহানা ইসলাম রুহী।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৩-২৪ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন প্রেসিডেন্ট লায়ন এম জসীমউদ্দীন, ভাইস প্রেসিডেন্ট লায়ন আশরাফ উদ্দিন মাহমুদ ও লায়ন বিচিত্রা সেন, সেক্রেটারি লায়ন সায়েফ আহমেদ শহীদী, জয়েন্ট সেক্রেটারি লায়ন সুরাইয়া আক্তার রিমা, ট্রেজারার লায়ন মাসুদা নবী, ক্লাব এডমিন লায়ন সুলতানা নুরজাহান রোজী, ডাইরেক্টর মেম্বারশিপ লায়ন সাবিনা ইকরাম সিরাজী, ক্লাব সার্ভিস ডাইরেক্টর লায়ন নাজমা আক্তার এবং লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন সুবর্না রহমান।
অতিথির বক্তব্যে গভর্নর শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী বলেন এমিয়েবল রোজ গার্ডেন বিগত একটি বছর ধারাবাহিক কাজ করে জেলাকে সমৃদ্ধ করেছে। তিনি ক্লাব প্রেসিডেন্ট শাওন পান্থ ও সদস্যদের অভিনন্দন জানান।
ফাস্ট ভাইস গভর্নর ইলেক্ট কোহিনুর কামাল ও ক্যাবিনেট সেক্রেটারি হাসান মাহমুদ ক্লাব প্রেসিডেন্ট শাওন পান্থের নেতৃত্বের প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে শাওন পান্থ বলেন এই নবনির্বাচিত কমিটি আরো সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে আমার বিশ্বাস। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সুবর্ণা রহমান, সাবিনা ইকরাম সিরাজী,আশরাফ উদ্দিন মাহমুদ ও অ্যামিয়েবল রোজ গার্ডেন লিও ক্লাবের সদস্যরা।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না