editor
প্রকাশিত: 10:39 AM, June 26, 2023

ডিএসএস ডেস্ক :: দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে এসেছেন বেপারীরা। সামিয়ানার নিচে রাখা হয়েছি সারি সারি গরু। এর মধ্যে পাবনা থেকে ২৬ টি গরু নিয়ে এসেছেন আব্দুর রহমান বেপারী। কিন্তু তার মধ্যে একটিও বিক্রি হয়নি। এজন্য হতাশার চাপ আব্দুর রহমানের চোখে-মূখে।
রোববার (২৫ জুন) সকালে সিলেটের সর্ববৃহৎ গরুর হাট কাজিরবাজারে এই দৃশ্য দেখা যায়। শুধু এই হাট না সিলেট জেলা ও মহানগরে ৪৫টি কোরবানির পশুরহাটে একই চিত্র। বিকেলের দিকে হাটে কিছুটা লোক সমাগম হলেও সকাল ও দুপুরে হাটগুলো এখনো ক্রেতাশূন্য।
বিক্রেরা জানান, প্রবাসী অধ্যুষিত সিলেটে গরু বেশী বিক্রি হয়। কিন্তু এবার বাজারের অবস্থা খুবই খরাপ। অবশ্য শেষ সময়ে বিক্রি বাড়বে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। ক্রেতা নেই পশুর হাটে।
অন্যদিকে ক্রেতারা বলছেন, এবার গরুর দাম অনেক বেশী। যে গরু গত বছর ৭০ হাজার ছিলো এবার সেই গরু প্রায় লাখ টাকা।
কাজিরবাজার পাবনা থেকে ১৬টি গরু নিয়ে আসা আব্দুর রহমান বলেন, এতো দূর থেকে এসেছি কিন্তু ক্রেতা নেই। গতবছর ৩৬টা গরু নিয়ে এসেছিলাম। দেখি শেষ পর্যন্ত কি হয়।
একই হাটে আরশাদ বেপারী, হবিগঞ্জ থেকে গরু নিয়ে এসেছি দুই দিন আগে। এখনো বিক্রি নেই বললেও চলে। ক্রেতা নাই দেখে লোকজন দামও কম হাঁকাচ্ছে।
এদিকে সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন জানিয়েছেন, সিলেট মহানগরে ৭টি এবং জেলায় ৩৮ টি পশুরহাটের অনুমদন দেয়া হয়েছে। এর বাহিরে কোথাও কোরবানির পশুরহাট বসার অনুমতি নাই। কোথাও অবৈধভাবে হাট বসলে আমরা ব্যবস্থা নিবো।
এস এ
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই