editor
প্রকাশিত: 2:52 PM, December 28, 2022

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এসএসসি' ৯১ সিলেট বিভাগের বন্ধুরা
উৎফল বড়ুয়া,
এসএসসি ৯১ সিলেট’র উদ্যোগে সিলেট নগরীর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মাঝরাতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এসএসসি ৯১ সিলেটের বন্ধুরা। এই বিজয়ের মাসে আজ আমাদের এক প্রিয় বন্ধু, মানবিক বন্ধু মাহবুব লস্কর লিটন এর শুভ জন্মদিনকে কেন্দ্র করে প্রচন্ড শীতে আমাদের এই আয়োজন।পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন,মোঃ ফয়ছল আহমদ, কামাল আহমদ, এনামুল হক লিলু, মাহবুব লস্কর লিটন, দিলরুবা চৌধুরী, মনোহর হোসেন রাজীব, মামুন আহমদ, সরওয়ার হোসেন সেলিম, ইশতিয়াক সুহেল, ফকরুদ্দিন রাজী, মাহবুব সুন্নাহ, শাহ ইসমাঈল, উৎফল বড়ুয়া, কামাল আহমদ লিটন, বিপ্লব পাল, মাসুদ আহমদ, এডভোকেট সাইদুর রহমান, শাহ হান্নান, নুরুল আমিন, মনসুর আহমদ প্রমুখ ।
শীতবস্ত্র বিতরণকালে ৯১ এর বন্ধুরা বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন সিলেট শহরের অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। কারণ এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।সুবিধাবঞ্চিত মানুষদের জন্য শীত বয়ে নিয়ে আসে অসীম দুর্ভোগ। কারণ তাদের কাছে শীত নিবারণের সামান্য কাপড়টুকুও নেই। আমরা সবসময় চাই সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এ আয়োজন। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন