editor

প্রকাশিত: 5:46 PM, June 26, 2023

আমার মিশর সফর একটি ঐতিহাসিক সফর: মোদি

আমার মিশর সফর একটি ঐতিহাসিক সফর: মোদি

ডিএসএস ডেস্ক :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য একাধিক চুক্তিতে সই করেছেন। মিশর সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন মোদি।

রোববারই দুদিনের সফর শেষ করেন মোদি। তিনি টুইট করে লিখেছেন, আমার মিশর সফর একটি ঐতিহাসিক সফর। ভারত-মিশর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে এই সফর। সেখানকার প্রেসিডেন্টকে অভিনন্দন। মিশরের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে ধন্যবাদ জানাচ্ছি। কায়রো থেকে ফিরে তিনি একটি ভিডিও টুইট করেছেন।

সফরের শেষ পর্যায়ে তিনি গিজার পিরামিড দেখতে যান। প্রধানমন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলিকে ধন্যবাদ জানিয়েছি। তিনি আমার সঙ্গে পিরামিডে গিয়েছিলেন। আমাদের দেশের সমৃদ্ধ ইতিহাস নিয়ে কথাবার্তা হয়েছে। সেই সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি দ্বিপাক্ষিক বৈঠকের আগে মোদির হাতে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেন। তার হাতে তিনি অর্ডার অব নীল পুরস্কার তুলে দেন।

কায়রোতে আল হাকিম মসজিদ দর্শন করতে যান ভারতের প্রধানমন্ত্রী। সেটি ১১ শতকে তৈরি বলে মনে করা হয়। ভারতের দাউদা বোহরি সম্প্রদায়ের সহযোগিতায় এই মসজিদ তৈরি হয়েছে বলে মনে করা হয়। মাস তিনেক আগে সেই মসজিদের সংস্কার কাজ শেষ হয়েছে। সেই মসজিদ চত্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘুরে বেড়াতে দেখা যায়। এই মসজিদে মূলত শুক্রবারের প্রার্থনা অনুষ্ঠিত হয়।

হেলিওপলিস কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে তিনি যান। সেখানে ভারতের বীর শহীদদের তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। আসলে প্রথম বিশ্বযুদ্ধের সময় মিশর ও ফিলিস্তিনে তাদের অনেকেই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। সেই মেমোরিয়ালে অন্তত চার হাজার ভারতীয় সেনার স্মৃতিতে গড়ে তোলা হয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন