editor
প্রকাশিত: 12:21 AM, May 10, 2021
অনআইন ডেস্ক
বরিশাল নগরীতে মালিহা ফরিদী সারা নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টায় কলেজ অ্যাভিনিউ এলাকার ভাড়া বাসায় ওই ছাত্রী অসুস্থ পড়েন।
স্বজনরা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সারা (২৪) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একেএম ফরিদ আহমেদের মেয়ে ও নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে বিএ অনার্সে অধ্যয়নরত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রী সারা মাস দুয়েক আগে তানভীর রাফি (২৭) নামে এক চাকরিজীবীকে স্বামী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেন। শনিবার রাত ১১টায় অসুস্থ হয়ে পড়লে স্বজন দাবি করে মধ্যবয়স্ক এক দম্পতি তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সারাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র বলছে, সারাকে হাসপাতালে নিয়ে যাওয়া পুরুষ ও মহিলা তানভীর রাফির বাবা-মা। তাদের ছেলের সঙ্গেই সারার সম্পর্ক ছিল। পাশাপাশি মৃত তরুণীর গলায় একটি দাগ থাকায় এই মৃত্যুকে রহস্যজনক বলছেন স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ রাসেল ও ওসি নুরুল ইসলাম। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক না করলেও লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে