editor
প্রকাশিত: 4:52 PM, June 27, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় ড্রেনের ময়লা নিষ্কাশনকে কেন্দ্র করে মারামারিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার মোগলাবাজারের দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত মো. দুলুমিয়া (৪৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরতহাল শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গেপ্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) এস. এম মাইন উদ্দিন।
জানা যায়, উপজেলা র মোগলাবাজারের দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামে জৈনক কাদির মিয়া ও আল আমিন গংদের সাথে পার্শবর্তী সজ্জাদ মিয়ার পরিবারের মধ্যে একটি ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে গত কিছুদিন থেকে বিরোধ সৃষ্টি হয়। এরই সুত্র ধরে মঙ্গলবার সকাল ৯টার দিকে দুই পরিবারের কথা কাটাকাটির এক পর্যায়ে কাদির মিয়া ও আল আমিন গংরা সজ্জাদ মিয়ার পুত্র মো. দুলুমিয়া (৪৮)’র উপর হামলা চালালে সাথে সাথেই তাকে হাসপাতালে আনার পথে মৃত্যুবরণ করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে মোগলাবাজা র থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম মাইন উদ্দিন বলেন, ড্রেনের ময়লা নিষ্কাশনকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন মারা গেছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক