editor
প্রকাশিত: 5:28 PM, December 28, 2022
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার ৯ নম্বর রাণীগাঁও ইউপির পাঁচগাতিয়া গ্রাম থেকে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
জানা গেছে, পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা মৌলানা ছুরত আলীর ছেলে সোহান মিয়া (১৫) তার নিজ বসতবাড়ির আঙিনায় মাটি খুঁড়ে কাজ করতে গেলে হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। পরে তা নিশ্চিত হয়ে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়া হলে থানার এসআই মোশাহিদুর ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে পৌঁছে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে।
এই বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, আমরা ধারণা করছি, এই গ্রেনেড মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। তাই সেখানে এই গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পাওয়া যায়। এই গ্রেনেড নিষ্ক্রিয়তায় বোম ডিসপোজাল ইউনিটকে অবগত করা হয়েছে। এই রিপোর্ট লেখা আগ পর্যন্ত গ্রেনেড নিষ্ক্রিয়তা প্রক্রিয়া চলছে।
ডিএসএস/ এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন