editor

প্রকাশিত: 11:39 AM, July 5, 2023

এখন মণিপুরীরা নিজ মাতৃভাষাতেই রবীন্দ্র সংগীত গাইতে পারবেন

এখন মণিপুরীরা নিজ মাতৃভাষাতেই রবীন্দ্র সংগীত গাইতে পারবেন

স্বরলিপিসহ নুংকুপী’র মোড়ক উন্মোচন

স্বরলিপিসহ মোড়ক উন্মোচন হল কবি প্রতীম কুমার সিংহ অনূদিত রবীন্দ্র সংগীত। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনূদিত রবীন্দ্র সংগীত নিয়ে প্রকাশিত গ্রন্থের নাম দেয়া হয়েছে ‘নুংকুপী’। যার বাংলা চাতক পাখি। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বললেন, এখন থেকে মণিপুরীরা নিজ মাতৃভাষাতেই রবীন্দ্র সংগীত গাইতে পারবেন। আর অনুবাদ না হলে সাহিত্যের বিস্তৃতি সীমাবদ্ধ থাকে। স্তব্দ থাকে সংগীতের সুধা বিতরণ। এজন্য অনুবাদক ও স্বরলিপিকারকে ধন্যবাদ জানান বক্তারা। আহ্বান জানান, গাওয়ার সময় যথাযথ সুর অনুসরণের।

গতকাল রাত এটুজেড মিডিয়ার স্টুডিওতে নুংকুপী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহ। সাধারণ সম্পাদক সাংবাদিক সংগ্রাম সিংহের পরিচালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

কবিগুরু রবি ঠাকুর রচিত তিরিশটি রবীন্দ্র সংগীতের অনুবাদক ভারতের কবি, গীতিকার প্রতীম কুমার সিংহ তার বক্তব্যে বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনূদিত রবীন্দ্র সংগীতের স্বরলিপি করেছেন বিশিষ্ঠ রবীন্দ্র সংগীত শিল্পী শ্রী মতি পাপিয়া ভৌমিক। তিনি বলেন, এখন থেকে নিজ মাতৃভাষাতেই রবীন্দ্রসংগীত গাইতে পারবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা। তবে ভারতে বাঙালি শিল্পীরাও গাইছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মণিপুরী সমাজকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নেতা স্বপন কুমার সিংহ, সিলেট জেলা শাখার সহ সভাপতি উচিত কুমার সিংহ, মণিপুরী প্রকাশনা সংস্থা পৌরির সম্পাদক সুশীল কুমার সিংহ, পন্ডিত প্রসন্ন কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবর কার্যকরী কমিটির সদস্য রণজিত সিংহ, চলচ্চিত্র পরিচালক উত্তম কুমার সিংহ, মাছিমপুর রবীন্দ্র স্মরণোৎসব’র সদস্য সচিব সাংবাদিক সুনীল সিংহ, মণিপুরী জন্মষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ, রোটারিয়ান শান্তি রাণী সিনহা, আইটি উদ্যোক্তা রঞ্জন সিংহ, উদ্যোক্তা অনির্বাণ সিংহ ও সমাজকর্মী আরতি সিনহা।

বক্তারা আরো বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরীসহ ক্ষুদ্র জাতিসত্তাসমুহের অতীত ইতিহাস অনেক গর্বের। বৃটিশ বিরোধী ভানুবিল কৃষক প্রজা আন্দোলন, বাহান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাদের ভুমিকা কৃতজ্ঞতার দাবিদার। সেসব গৌরবগাঁথাও ক্রমেই উঠে আসা উচিত। বিশ্বকবি মণিপুরী নৃত্যকে বিশ্বনন্দিত স্বীকৃতির পথ তৈরী করে দিয়ে গেছেন। সিলেট নগরীর মাছিমপুরে কবির আগমন স্মৃতি সংরক্ষণ ও বিকাশে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানান বক্তারা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন