editor

প্রকাশিত: 2:15 PM, July 5, 2023

পারমাণবিক কেন্দ্রের ছাদে বিস্ফোরক স্থাপন করেছে রাশিয়া

পারমাণবিক কেন্দ্রের ছাদে বিস্ফোরক স্থাপন করেছে রাশিয়া

ডিএসএস ডেস্ক :: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও সতর্কতা দিয়েছেন, ইউরোপের সর্ববৃহৎ জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। তিনি দাবি করেছেন, রুশ সেনারা কেন্দ্রের ছাদে ‘বিস্ফোরক সদৃশ বস্তু স্থাপন করেছে।’

গোয়েন্দা তথ্যের বরাতে তিনি জানিয়েছে, পারমাণবিক কেন্দ্রের কয়েকটি পাওয়ার ইউনিটে এসব বিস্ফোরক স্থাপন করা হয়েছে।

এর আগ মঙ্গলবার (৪ জুলাই) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে এ ‘ঝুঁকিপূর্ণ উস্কানির’ ব্যাপারে অবহিত করেন জেলেনস্কি। তিনি জানান, ম্যাক্রোঁ জানিয়েছেন, ‘আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে কাজ করে এ বিষয়টি সর্বোচ্চ নিয়ন্ত্রণে’ রাখার ব্যাপারে কাজ করবেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে বিনা বাধা ও রক্তপাতে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রটি দখল করে নেয় রাশিয়া। এরপর দুই পক্ষই একে-অপরের বিরুদ্ধে কেন্দ্রটিতে গোলাবর্ষণের অভিযোগ করেছে। আর এই গোলাবর্ষণের কারণে সেখানে পারমাণবিক বিপর্যয়ের শঙ্কা দেখা গিয়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট কয়েকদিন ধরে হামলার সতর্কতা দিয়ে আসলেও, রাশিয়া উল্টো দাবি করছে ইউক্রেনীয়রাই সেখানে হামলার প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার পারমাণবিক নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা রোসেনাগোয়াতোমের পরিচালকের পরামর্শক রেনাত কার্চা বলেছেন, ‘৫ জুলাই রাতের আঁধারে ইউক্রেনীয় সেনাবাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর চেষ্টা করবে। এতে তারা দূরপাল্লার অস্ত্র ও কামিকাজে ড্রোন ব্যবহার করবে।’ তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি বিবৃতি প্রকাশ করেছে। তারাও পারমাণবিক কেন্দ্রের ছাদে বিস্ফোরক স্থাপনের কথা জানিয়েছে।

বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনী বলেছে, ‘যদি বিস্ফোরকগুলো বিস্ফোরিত হয়, সেগুলো রিয়েক্টর ধ্বংস করবে না, কিন্তু এমন একটি চিত্র তৈরি করবে, দেখে মনে হবে ইউক্রেনীয়রা গোলাবর্ষণ করছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যে কোনো পরিস্থিতিতে কাজ করতে প্রস্তুত আছে ইউক্রেনীয় বাহিনী।’

এর আগে শুক্রবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করে, পারমাণবিক কেন্দ্র উড়িয়ে দেওয়ার মিশন অনুমোদন দিয়েছে রাশিয়া এবং ছয়টি ইউনিটের চারটিতে মাইন পুঁতেছে তারা।

সংস্থাটি আরও জানায়, পারমাণবিক কেন্দ্র থেকে রাশিয়া তাদের সৈন্য সংখ্যা কমিয়ে নিচ্ছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন