editor

প্রকাশিত: 4:23 PM, July 5, 2023

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিএসএস ডেস্ক :: তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন আলী (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রাতে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গভীর রাতে সুজনের মরদেহ বাড়িতে নেওয়া হয়। কিন্তু পুলিশ খবর পেয়ে ময়না তদন্তের মরদেহ নিয়ে যায়।

সোমবার (৩ জুলাই) গভীর রাতে উপজেলার দেবনগর ইউনিয়নের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির সীমান্ত এলাকায় বিএসএফ তাকে গুলি করে। নিহত সুজন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আনুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সীমান্তের ৪৪০/৪ এস পিলার এলাকা দিয়ে সুজনসহ বেশ কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় মদনবাড়ী বিওপির বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে সুজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। এছাড়া ভারতে কয়েকজন আটক আছেন বলেও তারা মনে করছেন। দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলেমান আলী সুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে মরদেহ রংপুর থেকে বাড়িতে আনলে পুলিশ ময়নাতদন্তের জন্য তা থানায় নিয়ে যায়। এ বিষয়ে কথা বলার জন্য বিজিবির ৫৬ ব্যাটালিয়নে বারবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক